ইমারসনের পণ্য পরিবেশক কম্পিউটার সোর্স

পাওয়ার ব্যাকআপ সিস্টেম তৈরিতে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান ইমারসনের অঙ্গপ্রতিষ্ঠান ইমারসন নেটওয়ার্ক পাওয়ার বাংলাদেশে পণ্য বিপণনের জন্য সম্প্রতি কম্পিউটার সোর্স লিমিটেডকে নিয়োগ দিয়েছে।
এখন থেকে বাজারে ইমারসনের ইউপিএস (আনইন্টারাপটেবল পাওয়ার সাপ্লাই) ও ডিসিআইএমের (ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট) জোগান দেবে বাংলাদেশের প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানটি।
ইমারসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের এন্টারপ্রাইজ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য প্রয়োজনীয় ইউপিএস ও ডিসিআইএম জোগান বাংলাদেশের পরিবেশক প্রতিষ্ঠানটি।
এদিকে, ভারতের ইমারসন নেটওয়ার্ক পাওয়ারের চ্যানেল বিজনেসের কান্ট্রি ম্যানেজার সঞ্জয় জাদু জানিয়েছেন, ‘কম্পিউটার সোর্সের চ্যানেল পার্টনারের সুবিধা নিয়ে বাংলাদেশে আমাদের ব্যবসা বিস্তার করতে পারব। গ্রাহকদের মধ্যে আমাদের পণ্য ব্যবহার বাড়বে।’
এ প্রসঙ্গে কম্পিউটার সোর্সের পরিচালক আবু মোস্তফা চৌধুরি বলেন, ‘ইমারসনের সঙ্গে কাজ করার আমাদের প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে বৈচিত্র্য আসবে।’