ইরানে গুগলের সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্চ ইঞ্জিন গুগলের আর্থ, ক্রোম ব্রাউজার ও ফটো সার্ভিস পিকাসা প্রথমবারের মতো ইরানে নামানোর সুবিধা (ডাউনলোড) চালু হয়েছে।গুগল কর্তৃপক্ষ গতকাল বুধবার এ কথা জানায়। গত বছর ইরানে মার্কিন পণ্য রপ্তানির ওপর কড়াকড়ি শিথিল করা হয়েছে। এর ফলে গুগলের এসব সফটওয়্যার এখন সহজে রপ্তানি করা যাবে। তবে একটি শর্তে এসব পণ্য রপ্তানি করা হচ্ছে। আর তা হচ্ছে কোনো সফটওয়্যার ইরান সরকারের পক্ষে নামানো যাবে না। গুগল বলছে, এসব সফটওয়্যার ব্যবহার করে ইরানের জনগণ ব্যাপক উপকৃত হবে।গুগলের পাবলিক পলিসি বিভাগের প্রধান স্কট রুবিন বলেন, ইন্টারনেটের বিভিন্ন সাইট বন্ধ করে দেওয়ার ইতিহাস ইরানের রয়েছে। ১৯৮৭ সাল থেকে ইরানে মার্কিন পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা ছিল। গত বছর এ নিষেধাজ্ঞা শিথিল করার পরই দেশটিতে বিভিন্ন ওয়েবসাইটের ব্যবহার বেড়েছে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান