
ওগো শুনছ, ইলিশ খেতে খেতে তো মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেছে, ছোট দেখে কটা পুঁটি মাছ আইনো তো, কত দিন খাই না!
জাটকা ইলিশ হিসেবে সমাজে কোনো দামই পাচ্ছি না! অথচ কদিন আগেই কি না কত দাম ছিল আমাদের!

তোরা বড় হতে হতে তো দাম বেড়ে যাবে। আর আমাদের কপালটা চিন্তা কর, বড় হয়েও দাম পাচ্ছি না!
কী দাবি নিয়ে আন্দোলন করা যায়, বল তো?
ইলিশ মাছের দাম কমে গেছে, মামা! এই সুযোগে এ মাসেই পয়লা বৈশাখ উদ্যাপন করার দাবিতে মাঠ গরম করে তুলতে পারি আমরা।
নিজেকে ইলিশের মতো দামি মনে হচ্ছে।

তুমি মনে হয় ফেসবুকে ঢুকছ না। ইদানীং ইলিশ কিন্তু ইংলিশ লিংক সিমের দামে পাওয়া যাচ্ছে।
ভাইরে কে নাকি অপমান করছে? কী হইছে, জানিস কিছু?
হ, এলাকা থেকে এক নেতা ভাইয়ের জন্য এক ব্যাগ ইলিশ মাছ নিয়া আইছে। এইটা কিছু হইল!

আজকাল রস+আলোতে যে কী সব ছাপায়! পড়ে হাসি দূরের কথা, কান্নাও পায় না!
ইলিশের মতো সস্তা লেখা ছাপালে যা হয় আরকি!