ইলেকট্রিক গাড়ি বাজারে আনতে যাচ্ছে অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০২৪ সালের মধ্যে ইলেকট্রিক গাড়ি বাজারে আনতে যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠা অ্যাপল। অ্যাপল কর্মকর্তাদের সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্সের খবরে এ কথা বলা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে অ্যাপলের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

অ্যাপলের অভ্যন্তরীণ কিছু সূত্র থেকে জানা গেছে, ইলেকট্রিক গাড়ির ব্যাটারির নকশায় অনেক বড় পরিবর্তন আনবে অ্যাপল। লিথিয়াম আইয়ন ব্যাটারির বদলে তারা ব্যবহার করবে লিথিয়াম আয়ন ফসফেট। এতে ব্যাটারির দাম কমবে এবং গাড়ির রেঞ্চ বাড়বে। প্রজেক্ট টাইটান প্রকল্পের আওতায় এই ইলেকট্রিক গাড়ি বাজারে আনতে যাচ্ছে অ্যাপল।

২০১৭ সালে এক সাক্ষাৎকারে অ্যাপলের টিম কুক জানিয়েছিলেন, ইলেকট্রিক গাড়ি নিয়ে তাঁরা কাজ করছেন না। তবে গত বছর ড্রাইভ ডট এআই নামের একটি স্টার্টআপ কিনে নেওয়ার পর আবার আলোচনা শুরু হয় যে অ্যাপল গাড়ি বানাতে যাচ্ছে। ২০১৮ সালে টেসলা থেকে অ্যাপলে যোগ দেন ডুগ ফিলড। ইলেকট্রিক অটোমেকার টেসলায় তিনি কাজ করতেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তাঁর অধীনে অ্যাপলে কাজ করছেন ১৯০ জন। তাঁর হাত ধরেই তৈরি হয়েছিলো টেসলার মডেল–৩ গাড়িটি।

প্রজেক্ট টাইটানের প্রধান এখন অ্যাপল এক্সিকিউটিভ জন জিয়ানন্দ্রা। তাঁর অধীনে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং গ্রুপের সঙ্গেই এখন কাজ চলবে প্রজেক্ট টাইটানের।

এ ব্যাপারে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। প্রযুক্তি প্রতিষ্ঠানটি বলছে, ভবিষ্যতের যেকোনো পণ্যের ব্যাপারে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

প্রজেক্ট টাইটানে কাজ করা এক ব্যক্তি বলেছেন, পৃথিবীতে সম্ভবত অ্যাপলই কোনো কোম্পানি বা সংস্থার, যাদের এমন কাজ করার সব যোগ্যতা আছে। তবে একই সময়ে এটিও ভাবতে হবে যে এটি কোনো ফোন নয়।