ইল্যান্সে আগ্রহ বাড়ছে নতুনদের
অনলাইন কাজের বাজার হিসেবে সুপরিচিত ইল্যান্সে বাংলাদেশের নতুন ফ্রিল্যান্সারদের আগ্রহ বাড়ছে। সম্প্রতি ইল্যান্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইল্যান্স ডটকম অনলাইনভিত্তিক একটি কর্মশালার আয়োজন করেছিল। অনলাইন সেমিনার বা ওয়েবিনার হিসেবে পরিচিত এ কর্মশালায় অংশগ্রহণকারীদের অধিকাংশ ছিল নতুন ফ্রিল্যান্সার। ঢাকা ছাড়াও বরিশাল, চট্টগ্রাম, ফরিদপুর, গাজীপুর, যশোর, ঝিনাইদহ, খুলনা, নওগাঁ, পাবনা, রাজশাহী, রংপুর, এবং সিলেটের নতুন ফ্রিল্যান্সাররা অনলাইনে কাজের প্রতি আগ্রহ দেখিয়েছেন।ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, ঘরে বসে আয় করার ক্ষেত্রে বাংলাদেশের তরুণদের আগ্রহ বাড়ছে। আর তাদের প্রশিক্ষণ ও সচেতনতা তৈরি করতে অনলাইনে সবার জন্য উন্মুক্ত কর্মশালা আয়োজন করছে ইল্যান্স কর্তৃপক্ষ।অনলাইন মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরি, কাজের সন্ধান, আবেদন ও কার্যপদ্ধতি এ কর্মশালায় শেখা যায় ঘরে বসেই। ইল্যান্স এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলেই জানান ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার।ইল্যান্সের নতুন কর্মশালার তথ্য জানা যাবে এ লিংকে www.facebook.com/elancebangladesh২০১২ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ইল্যান্স।