ইশানা বারবার দেখেন 'টাইটানিক', মা 'নীল আকাশের নীচে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা নীলিমা ইসলামের সঙ্গে ইশানা। ছবি: খালেদ সরকার
মা নীলিমা ইসলামের সঙ্গে ইশানা। ছবি: খালেদ সরকার

মডেল ও অভিনয়শিল্পী ইশানা। তাঁর মা নীলিমা ইসলাম। পেশায় গৃহিণী। আজ দুই প্রজন্মে থাকছেন এই মা ও মেয়ে।

১. যা খেতে পছন্দ করি
ইশানা: কুমড়া ফুলের ভাজি এবং মায়ের হাতের যেকোনো রান্না খুব পছন্দ। এ ছাড়া চীনা ও ইতালীয় খাবার পছন্দ করি।
মা: মাছ, ডাল ও ভাত আমার পছন্দ।
২. রেগে গেলে কী করেন?
ইশানা: রাগ করি কম। করলে অনেক রেগে যাই। তবে দ্রুত রাগ কমে যায়।
মা: রেগে গেলে চুপচাপ এক জায়গায় বসে কান্নাকাটি করি।
৩. অবসরে কী করেন?
ইশানা: বই পড়ি, পরিবারের সঙ্গে সময় কাটাই এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিই।
মা: আমি টিভিতে নাটক এবং গানের অনুষ্ঠান দেখতে অনেক পছন্দ করি। অবসর পেলেই এসব দেখি।

৪. কোন ধরনের পোশাক পছন্দ?

ইশানা: শাড়ি, জিনস ও টি-শার্ট।

মা: শাড়ি বেশি পছন্দ।

৫. পত্রিকায় যে খবর সবার আগে পড়ি

ইশানা: সবার আগে বিনোদন পাতা পড়ি।

মা: প্রথম ও শেষ পাতার শিরোনাম পড়ি। পরে ভেতরের খবর পড়া হয়।

৬. প্রিয় ব্যক্তি কে?

ইশানা: প্রিয় ব্যক্তি আমার মা নীলিমা ইসলাম।

মা: কবি শামসুর রাহমান ও হুমায়ূন আহমেদ আমার প্রিয় ব্যক্তি।

৭. কার গান ভালো লাগে?

ইশানা: কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার ও হাবীবের গান প্রিয়। আর দেশের বাইরে মার্ক অ্যান্টনির গান শুনি।

মা: লোকগান আমার পছন্দের। তাই পছন্দের শিল্পী আব্দুল আলীম। এ ছাড়া ফেরদৌসী রহমান ও সামিনা চৌধুরীর গান শোনা হয়।

 ৮. বারবার দেখি যে সিনেমা

ইশানা: টাইটানিক।

মা: নীল আকাশের নীচে।

৯. দিনের শুরুতে যে কাজটা করি

ইশানা: প্রচুর পানি খেয়ে আমার দিন শুরু হয়। তারপর সারা দিনের কাজের পরিকল্পনা করি।

মা: সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ি এবং হাঁটতে বের হই।

সাক্ষাৎকার: মো. রুবেল