ইসলাম ও নৈতিক শিক্ষা
শূন্যস্থান পূরণ n
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায়ভিত্তিক কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-৩
৪২. হযরত ওমর (রা.) রাষ্ট্রের সর্বোস্তরে — বিচার করতেন।
উত্তর: ন্যায়।
৪৩. বিচারে কোন — করা উচিত নয়।
উত্তর: পক্ষপাতিত্ব।
৪৪. হযরত ওমর (রা.) মেয়েটির — খুশি হলেন ও মুগ্ধ হলেন।
উত্তর: সততায়।
৪৫. পিতা-মাতার প্রতি আমাদের অনেক — রয়েছে।
উত্তর: দায়িত্ব ও কর্তব্য।
৪৬. আমরা পিতা-মাতার — করব।
উত্তর: খেদমত।
৪৭. পিতা-মাতার মনে — দেব না।
উত্তর: সামান্যতম কষ্ট।
৪৮. মায়ের পদতলে — জান্নাত।
উত্তর: সন্তানের।
৪৯. শ্রম অর্থ —। উত্তর: পরিশ্রম।
৫০. চেষ্টা ও শ্রম সাফল্যের —।
উত্তর: চাবিকাঠি।
৫১. চেষ্টা ও পরিশ্রমই — চাবিকাঠি।
উত্তর: শেখার ও জানার।
৫২. প্রত্যেক শ্রমিককে তাঁর শ্রমের — দিতে হবে।
উত্তর: মর্যাদা।
৫৩. কোনো শ্রম বা শ্রমিককে — করতে নেই।
উত্তর: ঘৃণা।
৫৪. মহানবি (সা.) সব সময় — কাজ নিজে করতেন।
উত্তর: নিজের।
৫৫. পৃথিবীতে কোনো কাজই — নয়।
উত্তর: তুচ্ছ।
৫৬. প্রত্যেক কর্মী-শ্রমিকের হাতই — হাত।
উত্তর: উত্তম।
৫৭. শ্রমের উপার্জন — উপার্জন।
উত্তর: উত্তম।
৫৮. শ্রমিকের কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে তাঁর — দেওয়া উচিত।
উত্তর: পারিশ্রমিক।
৫৯. মানুষের অধিকারকে বলে —।
উত্তর: মানবাধিকার।
৬০. ইসলামের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ —।
উত্তর: এক ও অভিন্ন।
৬১. মানুষের মধ্যে কোনো — নেই।
উত্তর: ভেদাভেদ।
৬২. ইসলাম সব মানুষের — দান করেছে।
উত্তর: ন্যায্য অধিকার।
৬৩. ইসলাম-পূর্ব যুগে মানুষ — হতো।
উত্তর: বেচাকেনা।
৬৪. পরিবেশ সংরক্ষণ করা একান্ত —।
উত্তর: প্রয়োজন।
৬৫. পরিবেশ আমাদের — রক্ষা করে।
উত্তর: ভারসাম্য।
৬৬. রাস্তাঘাট আমাদের — প্রধান ব্যবস্থা।
উত্তর: চলাচলের।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল