ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায়ভিত্তিক কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-৩
৬৭. বিনা প্রয়োজনে বৃক্ষ — করা যাবে না।
উত্তর: নিধন।
৬৮. যেখানে-সেখানে মলমূত্র — করা যাবে না।
উত্তর: ত্যাগ।
৬৯. সুনামি একটি —।
উত্তর: প্রাকৃতিক দুর্যোগ।
৭০. প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের অনেক — হয়।
উত্তর: ক্ষতি
৭১. সুন্দরবনের প্রায় চার ভাগের — অংশ বন নষ্ট হয়েছে।
উত্তর: এক ভাগ
৭২. আমরা — মানুষের পাশে দাঁড়াব।
উত্তর: ক্ষতিগ্রস্ত
৭৩. টিউবওয়েল যথাসম্ভব — বসানো উচিত।
উত্তর: উঁচু স্থানে।
অধ্যায়-৪
১. কুরআন মজিদ আল্লাহ তায়ালার —।
উত্তর: কালাম
২. কালাম শব্দের অর্থ —।
উত্তর: বাণী
৩. কুরআন মজিদ হলো সর্বশেষ —।
উত্তর: আসমানি কিতাব
৪. কুরআন মজিদের হেফাজতকারী হলেন —।
উত্তর: আল্লাহ তায়ালা
৫. কুরআন মজিদ তেলাওয়াতের উদ্দেশ্য হলো —।
উত্তর: চারটি
৬. কুরআন মজিদের ভাষা —।
উত্তর: আরবি
৭. — কুরআন মজিদ তেলাওয়াত শিখতে হবে।
উত্তর: সঠিক উচ্চারণে
৮. শুদ্ধভাবে কুরআন মজিদ তেলাওয়াতের নিয়মকে বলে —।
উত্তর: তাজবিদ
৯. — থাকে মাখরাজ, ইদগাম, গুন্নাহ ইত্যাদি বিষয়ের বিবরণ।
উত্তর: তাজবিদে
১০. আরবি শব্দ উচ্চারণের স্থানকে বলে —।
উত্তর: মাখরাজ
১১. আরবি বর্ণের সংখ্যা —।
উত্তর: ২৯টি
১২. আরবি বর্ণগুলো — স্থান থেকে উচ্চারিত হয়।
উত্তর: ১৭টি
১৩. বিরাম চিহ্নকে বলা হয় —।
উত্তর: ওয়াকফ
১৪. আগে কুরআন মজিদে — দেওয়া ছিল না।
উত্তর: বিরাম চিহ্ন
১৫. কুরআন মজিদে সর্বপ্রথম বিরাম চিহ্নগুলো ব্যবহার করেন —।
উত্তর: আবু আবদুল্লাহ মুহম্মদ ইবনে তাইফুর।
১৬. আয়াতের শেষে — চিহ্ন থাকে।
উত্তর: ওয়াকফ তাম।

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল