ইসলাম ও নৈতিক শিক্ষা
শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায়ভিত্তিক কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-৫
১২. মহানবি (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য —।
উত্তর: আদর্শ
১৩. প্রথম ইসলাম গ্রহণ করেন —।
উত্তর: হযরত খাদিজা (রা.)
১৪. হিজরত শব্দের অর্থ —।
উত্তর: দেশ ত্যাগ
১৫. মহানবি (সা.) মক্কা থেকে হিজরত করেন —।
উত্তর: মদীনায়
১৬। আস সাদিক মানে—।
উত্তর: সত্যবাদী
১৭। পুরোনো কাবাঘর সংস্কারের কাজ হাতে নিল—।
উত্তর: কুরাইশরা।
১৮। পবিত্র — পাথর স্থাপন নিয়ে বিবাদ লেগে গেল।
উত্তর: হাজারে আসওয়াদ।
১৯। হযরত মুহম্মদ (সা.) খাদিজার ব্যবসায়ের দায়িত্ব নিয়ে — যান।
উত্তর: সিরিয়া।
২০। মহানবি (সা.) তায়েফবাসীর জন্য — করলেন না।
উত্তর: বদদোয়া।
২১। — মহানবি (সা.)-এর জীবনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
উত্তর: মিরাজ।
২২। মুহাজির মানে —।
উত্তর: হিজরতকারী।
২৩। আনসার মানে —।
উত্তর: সাহায্যকারী।
২৪। — পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদ।
উত্তর: মদিনা সনদ।
২৫। মদিনা সনদে —টি ধারা ছিল।
উত্তর: ৪৭।
২৬। বদরযুদ্ধে—জন সাহাবি অংশ নিয়েছিলেন।
উত্তর: ৩১৩
২৭। ওহুদের যুদ্ধে — জন সাহাবি শাহাদাৎ বরণ করেন।
উত্তর: ৭০
২৮। — মহানবি (সা.)-এর পবিত্র দাঁত ভেঙে যায়। উত্তর: ওহুদের যুদ্ধে।
২৯। হুদায়বিয়া সন্ধি হয় — বছরের জন্য।
উত্তর: ১০।
৩০। হুদায়বিয়ার সন্ধিকে পবিত্র কুরআনে — বলা হয়েছে।
উত্তর: প্রকাশ্য বিজয়।
৩১। মক্কা বিজয়ের যাত্রা শুরু হয় —।
উত্তর: অষ্টম হিজরিতে।
৩২। মক্কা বিজয়ের জন্য মহানবি (সা.) — সাহাবি নিয়ে যাত্রা করেন।
উত্তর: ১০ হাজার।
৩৩। মহানবি (সা.) মক্কার সবাইকে — করেছিলেন।
উত্তর: ক্ষমা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল