ইসলাম ও নৈতিক শিক্ষা
শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায়ভিত্তিক কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-৫
৩৪। মহানবি (সা.) — হিজরিতে হজ পালন করেন। উত্তর: দশম
৩৫। মহানবি (সা.)-এর দশম হিজরির হজকেই — বলা হয়।
উত্তর: বিদায় হজ।
৩৬। মহানবি (সা.) বিদায় হজ পালন করেন — সাহাবিকে নিয়ে।
উত্তর: লক্ষাধিক।
৩৭। সকল — পরস্পর ভাই ভাই।
উত্তর: মুসলমান।
৩৮। কুরআন মজিদে — জন নবি-রাসুলের নাম রয়েছে। উত্তর: ২৫।
৩৯। আল্লাহ তায়ালা — দিয়ে মানবদেহ তৈরি করলেন। উত্তর: মাটি।
৪০। প্রথম মানুষ এবং প্রথম নবি ছিলেন—।
উত্তর: হযরত আদম (আ.)
৪১। হযরত নূহ (আ.) এক বিরাট — তৈরি করেন।
উত্তর: নৌকা।
৪২। — হয় হযরত নূহ (আ.)-এর সময়ে।
উত্তর: মহাপ্লাবন
৪৩। হযরত নূহ (আ.)-এর নৌকা — পাহাড়ে এসে থামল। উত্তর: জুদি।
৪৪। হযরত নূহ (আ.) ছিলেন সত্য ও ন্যায় প্রচারে —। উত্তর: আপসহীন।
৪৫। হযরত ইবরাহিম (আ.) জন্মগ্রহণ করেন — দেশে।
উত্তর: ইরাক।
৪৬। নমরুদ ছিল নির্মম অত্যাচারী —।
উত্তর: বাদশাহ।
৪৭। হযরত ইবরাহিম (আ.) কে — ফেলে দেওয়া হয়।
উত্তর: বিশাল অগ্নিকুণ্ডে।
৪৮। হযরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে — কোরবানি হয়ে গেল।
উত্তর: দুম্বা।
৪৯। — বলা হয় হযরত ইবরাহিম (আ.)-কে।
উত্তর: খলিলুল্লাহ।
৫০। হযরত দাউদ (আ.) ছিলেন বাদশাহ তালুতের —।
উত্তর: সেনাপতি।
৫১। হযরত দাউদ (আ.)-এর কণ্ঠস্বর ছিল —।
উত্তর: সুমধুর।
৫২। হযরত সুলায়মান (আ.) — ভাষা বুঝতেন।
উত্তর: পশু-পাখিদের।
৫৩। হযরত দাউদ (আ.) নিজ হাতে — বানাতেন।
উত্তর: বর্ম।
৫৪। হযরত ঈসা (আ.)-এর ওপর — কিতাব নাজিল হয়।
উত্তর: ইনজিল।
৫৫। হযরত ঈসা (আ.) ফিলিস্তিনের — জন্মগ্রহণ করেন।
উত্তর: বায়তুল লাহামে।