মো. আফলাতুন, শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর
সঠিক প্রশ্নোত্তর, অংশ-২৭
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।
অধ্যায়-৫
২৭. ‘মুহাজির’ মানে কী?
ক. আনসার খ. হিজরতকারী
গ. বীরযোদ্ধা ঘ. সাহায্যকারী
উত্তর: খ. হিজরতকারী
২৮. মদিনার নিরাপত্তার উদ্দেশ্য মহানবী (সা.) সকল সম্প্রদায়ের মধ্যে একটি লিখিত চুক্তি সম্পাদন করেন। এটি কী নামে পরিচিত?
ক. মক্কা সনদ খ. মদিনা সনদ
গ. তায়েফ চুক্তি ঘ. হুদাইবিয়ার সন্ধি
উত্তর: খ. মদিনা সনদ
২৯. কোনটির মাধ্যমে বিভিন্ন জাতির ধর্মীয় স্বাধীনতা ও আর্থসামাজিক অধিকার নিশ্চিত হয়?
ক. মদিনা সনদ খ. হুদাইবিয়ার সন্ধি
গ. বদর চুক্তি ঘ. রাসুলের আগমন
উত্তর: ক. মদিনা সনদ
৩০. বদর যুদ্ধে রাসূল (সা.)-এর সৈন্যসংখ্যা কত ছিল?
ক. ১,০০০ জন খ. ৮২০ জন
গ. ৫৫৩ জন ঘ. ৩১৩ জন
উত্তর: ঘ. ৩১৩ জন
৩১. হুদাইবিয়ার সন্ধি কত বছরের জন্য হয়?
ক. ১০ বছর খ. ১১ বছর
গ. ১২ বছর ঘ. ১৩ বছর
উত্তর: ক. ১০ বছর
৩২. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কাফেররা মুসলমানদের একটি শক্তিধর স্বতন্ত্র জাতি হিসেবে মেনে নেয়?
ক. হুদাইবিয়ার সন্ধি খ. মদিনা সনদ
গ. ওহুদ যুদ্ধের ঘ. খন্দক যুদ্ধের
উত্তর: ক. হুদাইবিয়ার সন্ধি
৩৩. মহানবী (সা.)-এর চাচা হজরত হামজা (রা.)-কে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কী করেছিলেন?
ক. কলিজা চর্বণ করেছিলেন
খ. ক্ষমা করে দিয়েছিলেন
গ. ইজ্জত করেছিলেন ঘ. আহত করেছিলেন
উত্তর: ক. কলিজা চর্বণ করেছিলেন
৩৪. মহানবী (সা.) কোথায় বিদায় হজের ভাষণ দেন?
ক. মদিনা শরিফে খ. আরাফাত ময়দানে
গ. উহুদ পাহাড়ে ঘ. বদর প্রান্তরে
উত্তর: খ. আরাফাত ময়দানে
৩৫. ‘রাসূলুল্লাহ (সা.)-এর জীবনে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে।’—উক্তিটি কে করেছেন?
ক. আল্লাহ তাআলা খ. মহানবী (সা.)
গ. হজরত আদম (আ.)
ঘ. হজরত আলী (রা.)
উত্তর: ক. আল্লাহ তাআলা
৩৬. কোরআন মজিদে কতজন নবী-রাসূলের নাম উল্লেখ আছে?
ক. ৫৫ জন খ. ৪৫ জন গ. ৩৫ জন ঘ. ২৫ জন
উত্তর: ঘ. ২৫ জন।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল