ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(সঠিক উত্তর ও শূন্যস্থান: অধ্যায় ১ থেকে ৩)
সময়: ৪০ মিনিট, প্রশ্নমান: ৫০

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১৪০ = ৪০
১) ‘আল্লাহ তাআলা এক। তাঁর কোনো শরিক নেই।’—এর মূল কথা কী?
ক) রিসালাত খ) দীন গ) শরিয়ত ঘ) তওহিদ
২) একদিন আল্লাহ তাআলা সমগ্র বিশ্বজগৎ ও তার ভেতর সৃষ্টিকে নিশ্চিহ্ন করে দেবেন। এ দিনটির নাম কী?
ক) আজাব খ) হাশর গ) কিয়ামত ঘ) আখিরাত
৩) কোন সালাতের আলাদা কোনো ওয়াক্ত নেই?
ক) জোহর খ) জুমা গ) এশা ঘ) তারাবি
৪) প্রতিদিনের পাঁচ ওয়াক্ত সালাতে সুন্নতে মুয়াক্কাদা কয় রাকাত?
ক) ১৭ রাকাত খ) ৬ রাকাত গ) ১২ রাকাত ঘ) ১৫ রাকাত
৫) সারা বিশ্বের মুসলমানেরা কোন দিকে মুখ করে সালাত আদায় করে?
ক) পশ্চিম দিকে খ) কাবার দিকে
গ) পূর্ব দিকে ঘ) উত্তর দিকে
৬) কোন কাজের মাধ্যমে সালাত শেষ করা হয়?
ক) সিজদা খ) শেষ বৈঠক গ) সালাম ঘ) তাশাহ্হুদ
৭) তোমার এক সহপাঠী স্কুলের সুন্দর দেয়ালে কলম দিয়ে তার নাম লিখছে। এ ক্ষেত্রে তোমার করণীয় কী?
ক) আমিও লিখব খ) সবাইকে লিখতে বলব
গ) কিছুই বলব না ঘ) এটা করতে নিষেধ করব।
৮) মানুষ যা চেষ্টা করে তা-ই পায়— এটি কার উক্তি?
ক) মানুষের খ) ফেরেশতার
গ) আল্লাহ তাআলার ঘ) মহানবী (সা.)-এর
৯) বিতর সালাতে দোয়া কুনুত পড়া কী?
ক) সুন্নত খ) ফরজ গ) ওয়াজিব ঘ) নফল
১০) আমাদের পালনকর্তা কে?
ক) আব্বা-আম্মা খ) আল্লাহ তাআলা
গ) ডাক্তার ঘ) পীর-মুর্শিদ
১১) সামিউন শব্দের অর্থ কী?
ক) সব শোনেন খ) সব জানেন
গ) সব দেখেন ঘ) অতি সহনশীল
১২) আল আসমাউল হুসনা বলা হয় কাকে?
ক) মানুষের গুণাবলিকে খ) ফেরেশতার গুণাবলিকে
গ) আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে
ঘ) নবীগণের গুণাবলিকে
১৩) সর্বশেষ নবীর নাম কী?
ক) হজরত আবু বকর (রা.) খ) হজরত ঈসা (আ.)
গ) হজরত মুহম্মদ (সা.) ঘ) হজরত মুসা (আ.)
১৪) সব রাসূলের প্রতি বিশ্বাস করা মুসলিমদের কী?
ক) ইচ্ছাধীন খ) ইমানের অঙ্গ
গ) সৌজন্য ঘ) সুন্দর আচরণ
১৫) এবাদত শব্দের অর্থ কী?
ক) প্রার্থনা খ) আনুগত্য গ) দান করা ঘ) সিয়াম সাধনা
১৬) দীন ইসলামের সেতু কী?
ক) সালাত খ) সাওম গ) হজ ঘ) জাকাত
১৭) সালাতের আরকান কয়টি?
ক) পাঁচটি খ) সাতটি গ) তেরোটি ঘ) পনেরোটি
১৮) কাদিরুন অর্থ কী?
ক) সর্বশক্তিমান খ) সর্বশ্রোতা
গ) সর্বদ্রষ্টা ঘ) সৃষ্টিকর্তা
১৯) ইসলাম কয়টি রুকনের ওপর প্রতিষ্ঠিত?
ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) সাতটি
২০) হজ-এর ফরজ কয়টি?
ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) সাতটি
২১) খালিক শব্দের অর্থ কী?
ক) পালনকর্তা খ) সৃষ্টিকর্তা
গ) রিজিকদাতা ঘ) দয়ালু
২২) সালাতের নিষিদ্ধ সময় কয়টি?
ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) সাতটি
২৩) আল্লাহ তাআলার কাছে কোরবানির কী পৌঁছায়?
ক) গোশত খ) রক্ত গ) তাকওয়া ঘ) চামড়া
২৪) পবিত্র কাবা শরিফ কোথায় অবস্থিত?
ক) মক্কায় খ) মদিনায়
গ) জেরুজালেমে ঘ) ফিলিস্তিনে
২৫) আখলাক অর্থ কী?
ক) আচরণ খ) সদাচার গ) সুন্দর ঘ) উত্তম
২৬) মানুষ অন্যায় করার পর অনুতপ্ত হলে আল্লাহ তাআলা তাকে কী করেন?
ক) স্মরণ করেন খ) ক্ষমা করেন
গ) শাসন করেন ঘ) ত্যাগ করেন
২৭) আমরা বেকার লোকদের কিসের ব্যবস্থা করে দেব?
ক) কাজের খ) সেবার গ) মুক্তির ঘ) বস্ত্রের
২৮) মহানবী (সা.) কোথায় হিজরত করেছিলেন?
ক) কুফায় খ) তায়েফে গ) মদিনায় ঘ) লিবিয়া
২৯) সততা মানে কী?
ক) ধৈর্যধারণ খ) সরলতা গ) সাধুতা ঘ) বিরোধিতা
৩০) হজরত বায়েজিদ বোস্তামি (রহ.) কোথাকার অধিবাসী ছিলেন?
ক) ইরান খ) ইরাক গ) মিসর ঘ) জেরুজালেম
৩১) পাঁচ ওয়াক্ত সালাতে কত রাকাত ফরজ?
ক) পাঁচ রাকাত খ) দশ রাকাত
গ) পনেরো রাকাত ঘ) সতেরো রাকাত
৩২) কয় শ্রেণীর লোককে জাকাত দেওয়া যায়?
ক) ৫ খ) ৭ গ) ৮ ঘ) ১০
৩৩) ‘সাওম হচ্ছে ঢালস্বরূপ’—কোন হাদিস গ্রন্থ থেকে নেওয়া?
ক) তিরমিজি খ) মুসলিম গ) বায়হাকি ঘ) বুখারি
৩৪) মসজিদে আকসা কোথায় অবস্থিত?
ক) মক্কায় খ) জেরুজালেম গ) মদিনায় ঘ) বাগদাদে
৩৫) আল্লাহু আকবর বলে সালাত শুরু করাকে কী বলা হয়?
ক) কিয়াম খ) রুকু গ) সিজদা ঘ) তাকবিরে তাহরিমা
৩৬) সালাতের ফরজ কাজগুলো কয় ভাগে বিভক্ত?
ক) ১৪ খ) ১৭ গ) ২ ঘ) ৩
৩৭) বাসিরুন শব্দের অর্থ কী?
ক) সর্বশ্রোতা খ) সহনশীল গ) সর্বশক্তিমান ঘ) সর্বদ্রষ্টা
৩৮) ‘আকিকা’ শব্দের অর্থ কী?
ক) উৎসর্গ খ) ভাঙা গ) আনুগত্য ঘ) সংকল্প
৩৯) ভালো কাজে একে অপরকে কী করবে?
ক) ধমক দেবে খ) মারবে
গ) শাসন করবে ঘ) সহযোগিতা করবে
৪০) দেশপ্রেম অর্থ কী?
ক) দেশের গান করা খ) দেশে বাস করা
গ) দেশকে ভালোবাসা ঘ) দেশকে দেখা

২। শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো।
১১০ = ১০
ক) আমরা কথা দিয়ে কথা —।
খ) — ইমানের অঙ্গ।
গ) সালাত দীন ইসলামের —।
ঘ) — আল্লাহর ঘর।
ঙ) সাওমের মূল উদ্দেশ্য হলো —।
চ) সততা মানুষকে — দেয়।
ছ) — একমাত্র আল্লাহ তাআলারই জন্য নিবেদিত।
জ) আমরা — সঙ্গে এবাদত পালন করব।
ঝ) সময়মতো — আদায় করা আল্লাহ তাআলার হুকুম।
ঞ) আমাদের মহানবী (সা.) — মূর্ত প্রতীক ছিলেন।
 প্রশ্নটি তৈরি করেছেন: দীদার চৌধুরী