ইসলাম ও নৈতিক শিক্ষা
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায়ভিত্তিক কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-১
৪৪. রিসালত অর্থ —।
উত্তর: বার্তা বহন।
৪৫. — সম্পর্কে একমাত্র আল্লাহ তায়ালা জ্ঞান রাখেন।
উত্তর: ভবিষ্যত।
৪৬. প্রত্যেক জাতির জন্য — এসেছেন।
উত্তর: পথ প্রদর্শক।
৪৭. খাতামুন্নাবিয়্যীন অর্থ —।
উত্তর: সর্বশেষ নবি।
৪৮. পৃথিবীতে কেউ — নয়।
উত্তর: অমর।
৪৯. মৃত্যুর পরবর্তী জগতকে বলা হয় —।
উত্তর: আখিরাত।
৫০. আখিরাত অর্থ —।
উত্তর: পরকাল।
৫১. মৃত্যুর পরের জীবন — জীবন।
উত্তর: অনন্তকালের
৫২. হাশরের দিন আল্লাহর সামনে সবাইকে — হতে হবে।
উত্তর: হাজির।
৫৩. যার দ্বারা ওজন করা হবে তাকে — বলে।
উত্তর: মিজান।
৫৪. জান্নাতে তারাই যাবে ওজনে যাদের — কাজ বেশি হবে।
উত্তর: নেক।
৫৫. — চরিত্রে থাকবে আল্লাহ তায়ালার ভয়।
উত্তর: মুসলিম।
৫৬. একজন মুসলিমের চরিত্রে থাকবে — ও মহত্বের সমাবেশ।
উত্তর: সততা।
৫৭. সওয়াল-জবাব অর্থ —।
উত্তর: প্রশ্ন এবং উত্তর।
অধ্যায়-২
১. —ইমানের অঙ্গ।
উত্তর: পবিত্রতা।
২. এবাদত শব্দের অর্থ—।
উত্তর: আনুগত্য।
৩. ইলাহ মানে—।
উত্তর: মাবুদ।
৪. আবদ মানে—।
উত্তর: অনুগত বান্দা।
৫. ভালো কাজের উত্সাহ দেওয়াও—।
উত্তর: এবাদত।
৬.— ব্যবসা-বাণিজ্য করাও এবাদত।
উত্তর: সত্পথে।
৭. আমরা সর্বক্ষণই আল্লাহ তায়ালার— মশগুল থাকতে পারি।
উত্তর: এবাদতে।
৮. আল্লাহ তায়ালার এবাদতের জন্য— থাকা প্রয়োজন।
উত্তর: পাক-পবিত্র।
মো. আফলাতুন, সিনিয়র শিক্ষক
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল