ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ

প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায়ভিত্তিক কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।

অধ্যায়-২
৯. অপবিত্র অবস্থায়—স্পর্শ করা যায় না।
উত্তর: কুরআন মজিদ
১০. অপবিত্র স্থানে—আদায় করা যায় না।
উত্তর: সালাত।
১১. আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো—।
উত্তর: সালাত।
১২. সালাত শব্দের অর্থ—।
উত্তর: নত হওয়া।
১৩. ইসলাম—রুকনের ওপর প্রতিষ্ঠিত।
উত্তর: পাঁচটি।
১৪. ইমানের পরেই—স্থান।
উত্তর: সালাতের।
১৫. সালাতের মাধ্যমে মানুষ—হয়ে যায়।
উত্তর: নিষ্পাপ।
১৬. সালাত জান্নাতের—।
উত্তর: চাবি।
১৭. —সময়ই জুমার সালাত আদায় করতে হয়।
উত্তর: জোহরের।
১৮. —পর থেকে মাগরিবের সময় শুরু হয়।
উত্তর: সূর্যাস্তের।
১৯. নিয়মমতো কাজ করলে—পাওয়া যায়।
উত্তর: সুফল।
২০. সালাতের ফরজ—টি।
উত্তর: ১৪।
২১. সালাতের ফরজ কাজ—বিভক্ত।
উত্তর: দুই ভাগে।
২২. সালাতের আহকাম—টি।
উত্তর: ৭।
২৩. ওয়াজিব মানে—।
উত্তর: অবশ্যকরণীয়।
২৪. ফরজের পরেই—স্থানের গুরুত্ব।
উত্তর: ওয়াজিবের।
২৫. ভুলে বাদ পড়লে—দিতে হয়।
উত্তর: সাহু সেজদা।
২৬. সালাতের ওয়াজিব—টি।
উত্তর: ১৪।
২৭. সাহু মানে—।
উত্তর: ভুল।
২৮. মসজিদের অর্থ—।
উত্তর: সেজদা করার স্থান।
২৯. বাংলাদেশে—বেশি মসজিদ আছে।
উত্তর: দুই লাখেরও।
৩০. দুনিয়ার সকল—আল্লাহর ঘর।
উত্তর: মসজিদই।
৩১. সকল মসজিদই—।
উত্তর: পবিত্র ও সম্মানিত।
৩২. মসজিদের কতগুলো—মেনে চলতে হয়। উত্তর: আদব।
৩৩. সাওম অর্থ—।
উত্তর: বিরত থাকা।
৩৪. সাওম পালনের মূল উদ্দেশ্য হলো— অর্জন করা।
উত্তর: তাকওয়া।
৩৫. তাকওয়া মানে—।
উত্তর: আল্লাহকে ভয় করা।
৩৬. সাওম আত্মসংযম ও—উৎকৃষ্ট উপায়।
উত্তর: আত্মশুদ্ধির।
৩৭. —হচ্ছে ঢালস্বরূপ।
উত্তর: সাওম।
৩৮. রমজানকে—বলা হয়।
উত্তর: সহানুভূতির মাস।
৩৯. সাওম পালনে অনেক—প্রয়োজন হয়। উত্তর: ধৈর্যের।
৪০. সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে—ভাগে ভাগ করা হয়।
উত্তর: তিন।
৪১. সাওম একমাত্র আল্লাহরই জন্য—।
উত্তর: নিবেদিত।
৪২. রমজানের সাওম শুরু হয়— খাওয়ার পর।
উত্তর: শেষ রাতে সেহরি।
৪৩. রমজানে—নামাজ আদায় করতে হয় এশার নামাজের পর।
উত্তর: তারাবির।

সিনিয়র শিক্ষক

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল