ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায়ভিত্তিক কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।

অধ্যায়-২
৬৯. দোয়া পড়লে কাজে — হবে।
উত্তর: বরকত ও সওয়াব।
৭০. যারা অপরিচ্ছন্ন থাকে, তাদের শরীর থেকে — বের হয়।
উত্তর: দুর্গন্ধ।
৭১. খাওয়ার আগে ও পরে ভালোভাবে — হবে।
উত্তর: হাত ধুতে।
৭২. সব রসুলের প্রতি বিশ্বাস করা—ইমানের অঙ্গ।
উত্তর: মুসলিমদের।
৭৩. ধর্মে — নেই।
উত্তর: জবরদস্তি।
৭৪. মদিনা সনদে সব নাগরিকের—অধিকার ছিল।
উত্তর: সমান।
৭৫. ঢাকা শহরকে বলা হয় —।
উত্তর: মসজিদের শহর।
৭৬. মানুষ ছিল একই — অন্তর্ভুক্ত।
উত্তর: উম্মতের।
অধ্যায়-৩
১. আখলাখ অর্থ —।
উত্তর: সদাচার।
২. চরিত্র ভালো হলে — সুন্দর হয়।
উত্তর: জীবন।
৩. বয়সে বড় হলে সবাই তাঁকে — করে।
উত্তর: সম্মান।
৪. বয়সে ছোট হলে সবাই তাকে — করে।
উত্তর: আদর।
৫. সর্বোত্তম সেই ব্যক্তি, যার — সবচেয়ে সুন্দর।
উত্তর: চরিত্র।
৬. সুন্দর আখলাক ও নৈতিক মূল্যবোধ মানুষকে —দেয়।
উত্তর: মুক্তি।
৭. আমরা জাতীয় সম্পদ — করব।
উত্তর: রক্ষা।
৮. আমরা — থেকে দূরে থাকব।
উত্তর: মন্দ আচরণ।
৯. আমরা দেশ ও জনগণের — করব না।
উত্তর: ক্ষতি।
১০. মানুষের উচিত আল্লাহর সব সৃষ্টির প্রতি — দেখানো।
উত্তর: সম্মান।
১১. এবাদতের পর আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে— করা।
উত্তর: মানুষের সেবা।
১২. আমরা একে অপরের প্রতি — দেখাব।
উত্তর: সম্মান।
১৩. আমরা অসুস্থ ব্যক্তিকে — করব।
উত্তর: সেবা।
১৪. মহানবি (সা.) সৃষ্টির সেবার — ছিলেন।
উত্তর: মূর্তপ্রতীক।
১৫. দেশপ্রেম অর্থ —।
উত্তর: দেশকে ভালোবাসা।
১৬. মহানবি (সা.) —নগরকে খুব ভালোবাসতেন।
উত্তর: মক্কা।
১৭. মহানবি (সা.) মক্কা থেকে — হিজরত করেন।
উত্তর: মদিনায়।

সহকারী শিক্ষক

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল