ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায়ভিত্তিক কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।

অধ্যায়-৩
১৮. আমরা দেশের সব — ভালোবাসব ও যত্ন করব।
উত্তর: সম্পদকে।
১৯. আমরা — রোপণ করব।
উত্তর: বৃক্ষ।
২০. পানি, বিদ্যুত্, গ্যাস — করব না।
উত্তর: অপচয়।
২১. বাংলাদেশের জাতীয় — রক্ষা করব।
উত্তর: সম্পদ।
২২. কেউ বিপদে পড়লে — করব।
উত্তর: সাহায্য।
২৩. দেয়ালে — কিছু লিখব না।
উত্তর: আজেবাজে।
২৪. ক্ষমা করা মানুষের — দায়িত্ব।
উত্তর: নৈতিক।
২৫. — ব্যক্তিকে সবাই ভালোবাসে।
উত্তর: ক্ষমাশীল।
২৬. মহানবি (সা.) ছিলেন মানবজাতির পরম —।
উত্তর: বন্ধু।
২৭. ভালো কাজে একে অন্যকে — করতে হয়।
উত্তর: সহযোগিতা।
২৮. রাস্তাঘাট না থাকলে খুব — হয়।
উত্তর: অসুবিধা।
২৯. আমরা ময়লা-আবর্জনা — ফেলব।
উত্তর: নির্দিষ্ট জায়গায়।
৩০. আমরা সবাই মিলে একটা — গড়ে তুলব।
উত্তর: গ্রন্থাগার।
৩১. আমরা লেখাপড়ার পাশাপাশি — কাজে অংশ নেব।
উত্তর: উন্নয়নমূলক।
৩২. খারাপ ও অসত্ কাজই —।
উত্তর: মন্দকাজ।
৩৩. সব মন্দকাজে বাধা দেওয়া — নির্দেশ।
উত্তর: ইসলামের।
৩৪. কেউ মন্দকাজ করলে তাকে — দেব।
উত্তর: বাধা।
৩৫. সততা মানে —।
উত্তর: সাধুতা বা সত্যবাদিতা।
৩৬. আমরা মানুষের বিশ্বাস — করব।
উত্তর: অর্জন।
৩৭. — মানুষকে ভালো কাজের দিকে পরিচালিত করে।
উত্তর: সততা।
৩৮. ভালো কাজ মানুষকে — পৌঁছে দেয়।
উত্তর: জান্নাতে।
৩৯. অসত্য ও সততার অভাব মানুষকে সমাজে — করে তোলে।
উত্তর: হেয়।
৪০. সততার অভাবে সমাজ ধীরে ধীরে — পথে চলে যায়।
উত্তর: ধ্বংসের।
৪১. হযরত ওমর (রা.) ছিলেন ইসলামের — খলিফা।
উত্তর: দ্বিতীয়।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল