ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ দেবে এরিকসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের প্রযুক্তি প্রশিক্ষণ দেবে এরিকসন। সম্প্রতি এরিকসন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি চুক্তি হয়েছে।প্রশিক্ষণে জিএসএম প্রক্রিয়া, এএক্সই সার্ভে, জিপিআরএস সিস্টেম ও ডব্লিউসিডিএমএ প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য ইমতিয়াজ হোসেন এবং এরিকসনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক পার হেনরিক নিলসন চুক্তিতে সই করেছেন। নিলসন বলেন, ‘এরিকসন গত ১২ বছরে বাংলাদেশের এক হাজার প্রকৌশলী ও প্রযুক্তিবিদের কর্মসংস্থান করেছে।’ —নিজস্ব প্রতিবেদক