ইসিএল ও ইউসেপের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইলিইওসিডেশন করপোরেশন লিমিটেডের (ইসিএল) সঙ্গে ইউসেপ বাংলাদেশের সফটওয়্যার উন্নয়ন বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ইউসেপ বাংলাদেশের কার্যালয়ে ইসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন সোহেল এবং ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আফতাব উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময়ে উভয় প্রতিষ্ঠানের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী ইসিএল ইউসেপ বাংলাদেশের সকল কার্যক্রম ওয়েবভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে তৈরী করবে। —বিজ্ঞপ্তি