ইসিএস কম্পিউটার সিটির উন্নয়নে মতবিনিময় সভা
বাজার উন্নয়নের জন্য বাজারজাতকারী, বিক্রেতা, ক্রেতা ও বাজার পরিচালনা কমিটিসহ সবার সহযোগিতায় ঢাকার এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটির উন্নয়ন সম্ভব। সম্প্রতি ঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সিটিতে আয়োজিত ইসিএস কম্পিউটার সিটির উন্নয়নে করণীয় বিষয়ে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর বিজ্ঞপ্তির।সভায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সায়ীদ বলেন, সবার সহযোগিতায় দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য এ ধরনের বাজার অবদান রাখবে। উপস্থিত ছিলেন এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনসের (অ্যাসোসিও) উপসভাপতি আবদুল্লাহ এইচ কাফী, স্মার্ট টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম, কম্পিউটার সোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজুল আরিফ, অফিস এক্সট্রাক্টের নির্বাহী পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী, বিসিএসের সাবেক সভাপতি ফয়েজউল্লাহ খান, মাল্টিপ্ল্যান সেন্টারের দোকার মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত সরকার, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম হাজারীসহ অনেকে। অনুষ্ঠানে আলোচকেরা বলেন, এই বাজারের লক্ষ্য ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেওয়া। মাল্টিপ্ল্যান সিটির দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান বলেন, সব সমস্যা সমাধান করে ইসিএস সিটিকে একটি যুগোপযোগী তথ্যপ্রযুক্তির বাজার হিসেবে গড়ে তোলা কবে। সভায় ইসিএস কম্পিউটার সিটির ব্র্যান্ডিং ও প্রচারণার জন্য ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমদানিকারক প্রতিষ্ঠান অফিস এক্সট্রাক্টের একটি চুক্তিও করা হয়। —বিজ্ঞপ্তি