ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের টেলিকমিউনিকেশন ক্লাব (ইডব্লিউইউটিসি) আয়োজিত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘টেলিওয়্যার ২০১২’ নামক টেলিযোগাযোগ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে গত শুক্রবার। দুই দিনব্যাপী এ আয়োজনে চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে অ্যাপসওয়্যারে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের (ইডব্লিউইউ) আতাউর রহমান চৌধুরী, টেলিওয়্যারে একই বিশ্ববিদ্যালয়ের শান্তনু ইসলাম, নেটওয়্যারে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও কিউওয়্যারে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় মোট ৩০০ নম্বরের মধ্যে ২০১.০৫ নম্বর পেয়ে পুরো প্রতিযোগিতায় ‘টেলিচ্যাম্প’ নির্বাচিত হয়েছে ইডব্লিউইউ।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিসচিব মো. এনামুল কবির, বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টির প্রেসিডেন্ট ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ফয়েজ আহমাদ, টেলিযোগাযোগ ও যোগাযোগ প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান আবু সালেহ আব্দুন নুরসহ অনেকে। আয়োজক ক্লাবের সভাপতি এস এম আবদুল আউয়াল বলেন, ‘সুন্দরভাবে প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে টেলিচ্যাম্প হওয়ার আনন্দ যোগ হওয়ায় আমরা দারুণ খুশি। আগামী বছরে আরও বড় আঙ্গিকে প্রতিযোগিতার আয়োজন করা হবে’। —জিয়াউর রহমান চৌধুরী