ইস্টার্ন ইউনিভার্সিটির অনলাইন লেনদেন সেবা দেবে এসএসএল কমার্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ইউনিভার্সিটির অনলাইন লেনদেন সেবা প্রদান করবে এসএসএল ওয়্যারলেসের অঙ্গপ্রতিষ্ঠান এসএসএল কমার্জ। এ নিয়ে ১৩ নভেম্বর প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি হয়েছে। ইস্টার্ন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ মো. সিদ্দিক হোসাইন ও এসএসএল ওয়্যারলেসের প্রধান পরিচালন কর্মকর্তা আশীষ চক্রবর্তী চুক্তিপত্রে সই করেন। চুক্তি অনুযায়ী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সব ধরনের ফি ডেবিট বা ক্রেডিট কার্ড, অনলাইন কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে পরিশোধ করা যাবে।
বিজ্ঞপ্তি