ইস্পাতের বিকল্প কাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্পাতের বিকল্প কাচ
ইস্পাতের বিকল্প কাচ

শক্তিশালী, টেকসই ও জোড়াহীন বিভিন্ন জটিল আকৃতি ও কাঠামো তৈরির কাজে ইস্পাতের মতো শক্ত ও নমনীয় কাচ ব্যবহারের উপায় খুঁজে বের করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে চলেছেন গবেষকেরা। এ জন্য বড় আকারের ‘ধাতব কাচ’ (বিএমজি) তৈরির উপযোগী সংকর ধাতু বা খাদ দ্রুত শনাক্তকরণের প্রযুক্তি তৈরি করেছেন একদল মার্কিন বিজ্ঞানী। সাধারণ পদ্ধতিতে এ রকম খাদ চিহ্নিত করতে সারা দিন লেগে যায়। কিন্তু নতুন প্রযুক্তিতে দিনে প্রায় তিন হাজার খাদ শনাক্ত করা সম্ভব হয়েছে। নেচার ম্যাটেরিয়াল সাময়িকীতে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশলের অধ্যাপক জ্যান শ্রোয়ের বলেন, বিএমজির উপযোগী আনুমানিক দুই কোটি খাদ রয়েছে। প্রায় এক লাখ ২০ হাজার ‘ধাতব কাচ’ তৈরি করা হয়েছে। আইএএনএস।