ক্রিয়ার রূপ অংশ-৯
প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ে ১১নং প্রশ্নটি হতে পারে ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
স্মরণীয় যারা চিরদিন
১. ১৯৭১ সালে আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করিয়া বিজয় অর্জন করিয়াছি।
উত্তর: ১৯৭১ সালে আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করেছি।
২. এই বিজয়কে পাইবার আগে দেশবাসীকে করিয়া যাইতে হয় এক তীব্র মুক্তিযুদ্ধ।
উত্তর: এই বিজয়কে পাবার আগে দেশবাসীকে করে যেতে হয় এক তীব্র মুক্তিযুদ্ধ।
৩. অপেক্ষা করিয়াছে শত্রুর হাত হইতে সম্পূর্ণ মুক্ত হইবার দিনটিকে পাইবার জন্য।
উত্তর: অপেক্ষা করেছে শত্রুর হাত হতে সম্পূর্ণ মুক্ত হওয়ার দিনটিকে পাবার জন্য।
৪. দেশের ভেতরে অবরুদ্ধ জীবনযাপন করিতে করিতে তাহারা অপেক্ষা করিয়াছে।
উত্তর: দেশের ভেতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে তাহারা অপেক্ষা করেছে।
৫.সেই হত্যা চালাইয়াই যাইতে থাকে বিরামহীন।
উত্তর: সেই হত্যা চালিয়েই যেতে থাকে বিরামহীন।
৬. অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতাকেও শত্রুসেনারা টানিয়া, হিঁচড়াইয়া বাহির করিয়া আনে।
উত্তর: অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতাকেও শত্রুসেনারা টেনে, হিঁচড়ে বের করে আনে।
৭. ভয়াল আগুন সাংবাদিক শহীদ সাবেরকে পোড়াইয়া মারে।
উত্তর: ভয়াল আগুন সাংবাদিক শহীদ সাবেরকে পুড়িয়ে মারে।
৮. পূর্ণ বিকশিত হইয়া ওঠার আগেই মৃত্যুবরণ করিতে হয় তাঁহাকে।
উত্তর: পূর্ণ বিকশিত হয়ে ওঠার আগেই মৃত্যুবরণ করতে হয় তাঁহাকে।
৯. প্রতিভাবান এই সুরসাধকেরও প্রাণ কাড়িয়া নেয় পাকিস্তানি বাহিনী।
উত্তর: প্রতিভাবান এই সুরসাধকেরও প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী।
১০. মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তাহারা বুঝিতে পারে যে, তাহাদের পরাজয় অবধারিত।
উত্তর: মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তাহারা বুঝতে পারে যে, তাহাদের পরাজয় অবধারিত।
১১. ইহারা কেহই আর জীবিত ফিরিয়া আসেন নাই।
উত্তর: ইহারা কেউই আর জীবিত ফিরে আসেননি।
১২. আমরা সেই আদর্শ অনুসারে নিজেদের যোগ্য মানুষরূপে গড়িয়া তুলিব।
উত্তর: আমরা সেই আদর্শ অনুসারে নিজেদের যোগ্য মানুষরূপে গড়ে তুলব।
ফুটবল খেলোয়াড়
১. সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে।
উত্তর: সন্ধ্যাবেলায় দেখবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে।
পরবর্তী অংশ ছাপা হবে আগামী শনিবার