ইয়াহু আনছে 'নিউজরুম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াহু নিউজরুম
ইয়াহু নিউজরুম

অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের মোবাইল ডিভাইসের জন্য ‘নিউজরুম’ নামে খবর পড়ার অ্যাপ আনছে ইয়াহু। হালনাগাদ খবর দিতে ফেসবুক, টুইটারের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে এই অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গুগল ও ফেসবুক যেমন পছন্দমাফিক খবর পড়ার সুবিধা দিতে অ্যালগরিদম ব্যবহার করে ইয়াহুর এই অ্যাপটিতেও সে সুবিধা থাকবে।
ইয়াহুর ভাইস প্রেসিডেন্ট সিমন খালাফ বলেন, ‘খবর ও খবর নিয়ে আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে অ্যাপটিকে আলাদাভাবে পরিচিতি দিতে চাই। প্রতি মাসে ৩০ কোটি পাঠক ইয়াহুর অনলাইনে খবরে মতামত দিতে আসেন। তাই অ্যাপটিতে যে পদ্ধতি ব্যবহার করা হবে তা হচ্ছে—পড়ুন, দেখুন, মতামত দিন ও আবার আসুন।’
তথ্যসূত্র: এএফপি