ইয়াহু ছাড়ছেন লেভিনসন
অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু ছাড়ছেন প্রতিষ্ঠানটির সাবেক অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা ও গ্লোবাল মিডিয়া প্রধান রস লেভিনসন।ইয়াহুতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মারিসা মেয়ার যোগ দেওয়ার দুই সপ্তাহের মাথায় প্রতিষ্ঠানটি ছেড়ে যাওয়ার ঘোষণা দিলেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে অল থিংস ডিজিটাল।রস লেভিনসনের ইয়াহু ছেড়ে যাওয়ার তথ্য ৩০ জুলাই ইয়াহুর কর্মকর্তাদের জানিয়েছেন নতুন প্রধান নির্বাহী মারিসা। তাঁর মতে, ইয়াহুতে থাকার সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন লেভিনসন।চলতি বছরের ১৩ মে স্কট থম্পসনের পর ইয়াহুর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রস লেভিনসন। ইয়াহুর পরিচালনা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মারিসা মেয়ারকে নিয়োগ দেওয়ার আগে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছিলেন, রস লেভিনসনকেই দীর্ঘমেয়াদে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হবে। তবে তাঁদের সে ধারণা সত্যি হয়নি। ১৭ জুলাই তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব থেকে সরে যান তিনি। দায়িত্ব পালনের সীমিত একমাসের মধ্যেই পেটেন্ট নিয়ে ফেসবুকের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়েছেন তিনি।২০১০ সালে ইয়াহুর সাবেক প্রধান নির্বাহী ক্যারল বার্জের অধীনে ইয়াহুতে যোগ দিয়েছিলেন রস লেভিনসন। অবশ্য ইয়াহু ছেড়ে নতুন কোন প্রতিষ্ঠানে যোগ দিচ্ছেন সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।