ইয়াহুতে এ বছর বেশি যা খোঁজা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা ধরনের তথ্য খোঁজার (সার্চ) ওয়েবসাইট ইয়াহু ২০০১ সাল থেকেই প্রতি বছরের সেরা ১০ সার্চের তালিকা প্রকাশ করে। অর্থাৎ গোটা বছর ধরে যেসব বিষয়ের তথ্য সবচেয়ে বেশিখুঁজেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা তার তালিকা করে ইয়াহু।২০১০ সালের সেরা ১০ সার্চের তালিকা প্রকাশ করেছে। এ বছর সারা বিশ্বের প্রায় ৬৩ কোটি এক লাখ ব্যবহারকারী নানা ধরনের তথ্য খুঁজেছেন ইয়াহুতে। যার মধ্যে সেরা খোঁজার তালিকার প্রথম স্থানে রয়েছে এ বছরের ২০ এপ্রিল মেক্সিকোর তেল খনিতে ১১ জন শ্রমিকের আটকে পড়ার সংবাদটি। দ্বিতীয় স্থানে রয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১০-এর সংবাদটি। গুরুত্বপূর্ণ দুটি তথ্যের পর তথ্য খোঁজার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপলের ট্যাবলেট কম্পিউটার আইপ্যাড নিয়ে। প্রথমবারের মতো অ্যাপলের এ পণ্যটি বাজারে ব্যাপক আলোড়নের সৃষ্টি করে।এর পরের স্থানে রয়েছেন জনপ্রিয় শিল্পী কিম কার্ডাশিয়ান, লেডি গাগা, অ্যাপলের আইফোন, তারকা মিগান ফক্স, কণ্ঠশিল্পী জাস্টিন বিবার, আমেরিকান আইডল এবং দশম স্থানে রয়েছে ব্রিটনি স্পিয়ার্স নিয়ে তথ্য খোঁজার বিষয়টি। সব মিলিয়ে ইন্টারনেটে তথ্য খোঁজার এ বছরের তালিকায় এগিয়ে আছেন তারকারা। পাশাপাশি সর্বশেষ প্রযুক্তি পণ্যও এ তালিকায় জায়গা করে নিয়েছে। —ইয়াহু নিউজ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী