ইয়াহুতে সিএফও নিয়োগ দিলেন মারিসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজাতে বেশ কিছু রদবদল করেছেন। ২৫ সেপ্টেম্বর ইয়াহুর নতুন চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) নিয়োগ দিয়েছেন তিনি। খবর রয়টার্সের।ইয়াহুতে সিএফও পদে নিয়োগ পেয়েছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফর্টিনেটের সাবেক সিএফও কেন গোল্ডম্যান। তিনি টিম মোর্সের স্থলাভিষিক্ত হচ্ছেন। উল্লেখ্য, মারিসা মেয়ার ইয়াহুতে প্রধান নির্বাহী হিসেবে যোগ দেওয়ার পর টিম মোর্স ইয়াহু ছেড়ে যাওয়ার ঘোষণা দেন।ক্যালিফোর্নিয়ায় ইয়াহুর প্রধান কার্যালয়ে নতুন সিএফও নিয়োগ ও ইয়াহুর ভবিষ্যত্ সম্পর্কে মারিসা মেয়ার প্রতিষ্ঠানটির ওয়েব সেবা ও মোবাইল পণ্যে ইয়াহুর ব্যবসা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।জনপ্রিয় অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহুকে বর্তমানে গুগল, ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে। চলতি বছরের জুলাই মাসে গুগল ছেড়ে ইয়াহুর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিয়েছেন মারিসা মেয়ার। ইয়াহুতে এসে কর্মকর্তাদের উত্সাহ দিতে বিনা মূল্যে খাবারের ব্যবস্থা এবং বিনা মূল্যে স্মার্টফোন বিতরণসহ বেশ কিছু নতুন পদ্ধতি চালু করেছেন তিনি।