ইয়াহুর পরিচালনা পর্ষদে নতুন তিন সদস্য
ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান ইয়াহু তাদের পরিচালনা পর্ষদে নতুন তিন সদস্যকে নিয়োগ দিয়েছে। হাফিংটন পোস্ট এক খবরে জানিয়েছে, ইয়াহুর শেয়ারহোল্ডারদের চাপের মুখেই ২৫ মার্চ রোববার নতুন করে নিয়োগ দিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। আমেরিকান এক্সপ্রেসের প্রধান মার্কেটিং কর্মকর্তা জন হায়েস ডিসকভারি কমিউনিকেশনস ইনকরপোরেশনের সাবেক চিফ অপারেটিং অফিসার পিটার লিগোরি, ইন্টারঅ্যাকটিভ কর্পোরেশনের চিফ ফিন্যান্সিয়াল অফিসার টমাস ম্যাকনানি নতুন মুখ হিসেবে ইয়াহু বোর্ডে যুক্ত হলেন। এই এপ্রিল থেকেই তঁারা তঁাদের কাজ ও দায়িত্ব বুঝে নেবেন।ফেসবুক, গুগলের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়ার শেয়ারহোল্ডারদের কাছ থেকে চাপের মুখে রয়েছে ইয়াহু। এরই পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারি মাসে ইয়াহু ইনকরপোরেশনের চেয়ারম্যান রয় বসটক তঁার পদ থেকে সরে দঁাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি ২০০৮ সাল থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রয় বসটক ছাড়া আরও তিনজন পরিচালক তঁাদের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর ইয়াহুর পরিচালনা পর্ষদে নতুন তিনজন যুক্ত হলেন।সেপ্টেম্বর মাসে ইয়াহুর সিইও ক্যারোল বার্জকে অপসারণ করেছিলেন ৭১ বছর বয়সী রয় বসটক। চলতি বছরের জানুয়ারিতে ইয়াহুর সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন স্কট থম্পসন। সিইও পদে থম্পসনের যোগদানের পরই ইয়াহু ছেড়েছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জেরি ইয়াং। ইয়াহুর শেয়ারহোল্ডারদের চাপের মুখেই বারবার ইয়াহুতে এ ধরনের রদবদল ঘটেছে।