ইয়াহুর শেয়ার কিনল আলিবাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের আলিবাবা গ্রুপের অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহুর অধীনে থাকা তাদের মোট শেয়ারের প্রায় অর্ধেক আবারও কিনে নিয়েছে। ১৮ সেপ্টেম্বর আলিবাবার কাছে শেয়ার বিক্রি করেছে ইয়াহু। এ বাবদ আলিবাবা ৭৬০ কোটি ডলার পরিশোধ করছে ইয়াহুকে। এক খবরে জানিয়েছে রয়টার্স।এ চুক্তির আগে পর্যন্ত আলিবাবার মোট শেয়ারের ৪০ শতাংশই ছিল ইয়াহুর দখলে। ২০০৫ সালে ১০০ কোটি ডলারে আলিবাবার ৪০ শতাংশ শেয়ার কিনে নিয়েছিল ইয়াহু। এ প্রসঙ্গে আলিবাবার বরাতে জানা গেছে, প্রতিষ্ঠানটি ইয়াহুকে মোট ৬৩০ কোটি ডলার নগদ এবং ৯০ কোটি ডলারের শেয়ার দিচ্ছে। এছাড়াও মেধাস্বত্ব চুক্তির হিসাবে ইয়াহুকে এককালীন ৫৫ কোটি ডলার দেবে আলিবাবা।এদিকে ইয়াহু জানিয়েছে, আলিবাবার কাছে শেয়ার বিক্রি করার ৩০০ কোটি ডলার শেয়ারহোল্ডারদের কাছে ফেরত দেবে প্রতিষ্ঠানটি ।এ চুক্তির পরও আলিবাবার শেয়ারের ২৩ শতাংশ নিজের করে রেখেছে ইয়াহু; যার আর্থিক মূল্য ৮১০ কোটি ডলার। আলিবাবা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি শিগগির আইপিও ছাড়ার এক পরিকল্পনা করেছে। তাই ইয়াহুর কাছ থেকে তাদের বিক্রীত শেয়ার কিনে নিয়েছে। এ বছরের মে মাসেই শেয়ার ফেরত নেওয়ার বিষয়ে ইয়াহুর সঙ্গে সফল আলোচনা করেছিল আলিবাবা। সে প্রক্রিয়ার অংশ হিসেবেই ইয়াহুর কাছ থেকে আলিবাবার এই শেয়ার কেনা।