প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমালয় অঞ্চলে ইয়েতি নামের যে দানবীয় প্রাণীর উপস্থিতি নিয়ে বিভিন্ন লোককাহিনি প্রচলিত রয়েছে, তা সম্ভবত প্রাচীন মেরুভালুক ও বাদামি ভালুকের এক ধরনের সংকর ছিল। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জিনতত্ত্ব বিশেষজ্ঞ ব্রায়ান সাইকস ও তাঁর সহযোগী গবেষকেরা নরওয়ে থেকে সংগৃহীত ৪০ হাজার থেকে এক লাখ ২০ হাজার বছরের পুরোনো মেরুভালুকের চোয়ালের হাড়ের সঙ্গে ‘ইয়েতির’ চোয়ালের হাড়ের জিনগত বৈশিষ্ট্যের শতভাগ মিল পেয়েছেন। তাঁর গবেষণা অনুযায়ী, বাদামি ভালুকের একটি উপ-প্রজাতিই হয়তো ইয়েতি নামের কিংবদন্তি হিসেবে পরিচিতি পেয়েছে।
বিজ্ঞানীদের ধারণা, বিলুপ্ত মেরুভালুক ও প্রায় সমজাতীয় বাদামি ভালুকের সংকর প্রাণীটিই ছিল কথিত ইয়েতি।
১৯৫১ সালে হিমালয় থেকে সংগৃহীত বিশালাকায় প্রাণীর পায়ের ছাপ। এটি ইয়েতির অস্তিত্ব সম্পর্কে নানা ধারণার জন্ম দিয়েছে।
সূত্র: সিএনএন।