ই-কমার্স খাতকে ভ্যাটমুক্ত রাখতে ই-ক্যাবের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫-২০১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ই-কমার্সের মাধ্যমে বেচা-কেনার ওপর ৪ শতাংশ ভ্যাট (মূসক) এই খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। তবে বাজেটে ই-কমার্সকে আলাদা খাত হিসেবে বিবেচনা করার বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছে সংগঠনটি।
ই-ক্যাবের সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে ই-কমার্স খাত ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। উচ্চমূল্যের কারণে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখনো কম। দেশের বর্তমান অবকাঠামো ই-কমার্সবান্ধব নয়। ই-কমার্স খাতসম্পর্কিত এখনো কোনো নীতিমালাও নেই। এত সব বাধার পরেও দেশে ই-কমার্স প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে তরুণ প্রজন্মের হাত ধরে। এ বাস্তবতায় ৪ শতাংশ ভ্যাট প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছেন ই-ক্যাবের পক্ষ থেকে। বিজ্ঞপ্তি