ই-কমার্স বোঝার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইন্টারনেটে ব্যবসা পরিচালনা...ই-কমার্স। লেখক: তানভীর আহমেদ ও মো. মিজানুর রহমান। পৃষ্ঠা ২৫৪। প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা। দাম: সিডিসহ ২৫০ টাকা।
ই-বাণিজ্যের সব বিষয় নিয়ে লেখা হয়েছে ই-কমার্স বইটি। ইন্টারনেটভিত্তিক উদ্যোক্তা হওয়ার জন্য ই-বাণিজ্যের জন্য জরুরি বিষয়গুলো উঠে এসেছে এতে। ইন্টারনেটনির্ভর বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের বর্ণরা এতে স্থান পেয়েছে। এতে রয়েছে ই-কমার্স-সংক্রান্ত নানামুখী নীতিমালা ও পরিকল্পনার সমন্বিত আলোচনা।
বইটির প্রতিটি অধ্যায়ের ওপর বাংলায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা রয়েছে বইয়ের সঙ্গে দেওয়া সিডিতে। বইটিতে ই-বাণিজ্যের প্রাথমিক আলোচনা থেকে শুরু করে সেটির বাস্তবায়ন নিয়ে আছে নানা আলোচনা ও পরামর্শ। অনলাইন বাণিজ্যকে জনপ্রিয় করতে তুলে ধরা হয়েছে যুগান্তকারী কিছু ভাবনা। এ ছাড়া নির্দিষ্ট বিষয়ের আলোচনার পাশাপাশি রয়েছে নির্দেশনামূলক নানা ধরনের ছবি।
রয়েছে ওয়ার্ক উইথ ই-কমার্স মার্কেট মডেল, ই-কমার্সের সুবিধা এবং অসুবিধা, ই-কমার্স ওয়েবসাইট তৈরি, ই-কমার্স ওয়েবসাইট কৌশল, নিরাপত্তা, ইলেকট্রনিক লেনদেন ব্যবস্থা, ইন্টারনেট বিপণন, মোবাইল কমার্স এবং ই-কমার্স তৈরির নিয়ম নিয়ে বিভিন্ন অধ্যায়ে বিস্তারিত আলোচনা।