ই-ক্যাবের নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ জানুয়ারি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যকরী পরিষদের প্রথম নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির নয়টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ব্যক্তিরা হলেন: সভাপতি রাজিব আহমেদ, সহসভাপতি রেজওয়ানুল হক, সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেজান সামস, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হক এবং কার্যনির্বাহী পরিচালক মো. আরিফুল হাই, মো. আফজাল হোসেন, তানভীর আহমেদ ও নাসিমা আক্তার।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোস্তাফা জব্বার এবং সদস্য সাফকাত হায়দার ও মোহাম্মদ ইকবাল জামাল নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞপ্তি