ই-টেক পুরস্কারের বিচারক হলেন মোজাহেদুল ইসলাম
যুক্তরাষ্ট্রের ওয়্যারলেস অ্যাসোসিয়েশন—সিটিআইএ আয়োজিত এমার্জিং টেকনোলজি (ই-টেক) পুরস্কার ২০১৪ প্রতিযোগিতায় বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক-এর তথ্যপ্রযুক্তি পাতার বিভাগীয় সম্পাদক মোজাহেদুল ইসলাম। প্রতিযোগিতায় নেটওয়ার্ক অবকাঠামো, ওয়াই-ফাই, ল্যান বিভাগের প্রতিযোগীদের বিচারকাজ করবেন তিনি। ই–টেকের মাধ্যমে তথ্যপ্রযুক্তির ১৭টি বিষয়ে উদ্ভাবনী প্রযুক্তি ও প্রযুক্তিপণ্যকে পুরস্কৃত করা হয়ে থাকে। এর আগেও এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন মোজাহেদুল ইসলাম।—বিজ্ঞপ্তি