ই-সেবা বিষয়ে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সহজে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা (ই-সেবা) নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে বাংলাদেশ লোকপ্রশাসন কেন্দ্র (বিপিএটিসি) এবং ইউএনডিপি ও ইউএসএইডের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। খবর বিজ্ঞপ্তির 
এই চুক্তির মধ্য দিয়ে এটুআই ও বিপিএটিসি একত্রে কাজ করবে। বিপিএটিসিতে বিভিন্ন বুনিয়াদি কোর্সে ই-গভর্ন্যান্স ও আইসিটিবিষয়ক কোর্স মডিউল হালনাগাদ হয়েছে এবং পাঠক্রমে ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। এটুআইয়ের সঙ্গে যৌথভাবে বিপিএটিসি সরকারি কর্মকর্তাদের জন্য ই-লার্নিং ব্যবস্থা চালু করেছে, যা এখন আরও বেগবান হবে।
সমঝোতা স্মারক চুক্তির এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিপিএটিসির রেক্টর খন্দকার মো. ইফতেখার হায়দার। এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার ও বিপিএটিসির মেম্বার ডিরেকটিং স্টাফ (পিঅ্যান্ডএস) মো. মাহমুদুল হাসান সমঝোতা স্মারকে সই করেন।