ঈদ সংগ্রহ

উইশলিস্ট: ঈদ উপলক্ষে দেশীয় নকশায় তৈরি সালোয়ার-কামিজ ও শাড়ি এনেছে ফেসবুকভিত্তিক ফ্যাশন হাউস উইশলিস্ট। সুতি, কাতান ও এন্ডি সিল্কের ওপর এমব্রয়ডারি ও প্যাচওয়ার্ক করা হয়েছে এসবে। ফেসবুক ঠিকানা: www.facebook.com/listedwish
ক্র্যাকারজ্যাক: ছেলেদের শার্ট, টি-শার্ট, ঘড়ি ও সানগ্লাস এনেছে ক্র্যাকারজ্যাক। ফেসবুক ঠিকানা: www.facebook.com/crackjack12
প্রাচীন: ছেলে ও মেয়েদের জন্য টি-শার্ট, টপ, ফতুয়া, পাঞ্জাবি ইত্যাদি পোশাক এনেছে প্রাচীন। ঢাকার মৌচাক ফরচুন শপিং মল এবং খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটে তাদের শাখা আছে।
আনলক এরা: ঈদে আনলক এরা নিয়ে এসেছে নতুন কাপড়। খাদি, সুতি, মসলিন, সিল্কের কাপড়ের ওপর ব্লক, বিভিন্ন ধরনের হাতের কাজ করা হয়েছে। কামিজের সঙ্গে মানিয়ে বানানো হয়েছে চুড়িদার, ক্যাপ্রি প্যান্ট, সোজা কাটের প্যান্ট।
রুয়া: নতুন নকশার শাড়ি, সালোয়ার-কামিজ এনেছে রুয়া। ফরমাশ দিয়ে পোশাক বানিয়ে নেওয়ার সুযোগও আছে। ফেসবুক: www.facebook.com/ ruabangladesh
নতুন সৌন্দর্যচর্চা কেন্দ্র
সম্প্রতি উত্তরায় যাত্রা শুরু হয়েছে নতুন সৌন্দর্যচর্চা কেন্দ্র ইমপ্রেস মেক ওভারের। এখানে সৌন্দর্যসেবার পাশাপাশি পাবেন ইয়োগা, অ্যারোবিকস ও জিম করার সুবিধাও। যোগাযোগ: বাড়ি-৩০/এ (দোতলা), রোড-৪ সেক্টর-৩ উত্তরা, ঢাকা।
ঈদ মেলা
দৃক গ্যালারি: ডবল জিরো ইভেন্টসের আয়োজনে ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে চলবে ঈদ মেলা। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলায় পাবেন পোশাকের কাপড়, গয়না ইত্যাদি। ফোন: ০১৭১২৫০০৫০৭।
ডব্লিউভিএ: শারীরিক প্রতিবন্ধী শিশুদের চিকিৎসার আর্থিক সাহায্যার্থে উইম্যান ভলেন্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) আয়োজন করে এক ঈদ মেলার। ১৮ থেকে ২০ জুলাই ধানমন্ডির ২৭ নম্বরা সড়কের ডব্লিউভিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ মেলা।
নতুন শাড়ি
টাঙ্গাইলে পূর্ব আদালতপাড়ায় শ্যাম কুটির এনেছে নতুন নকশার শাড়ি। সুতি, সিল্ক ইত্যাদি কাপড়ে তৈরি—এসব শাড়ি পাবেন ৪০০ থেকে চার হাজার টাকায়।
নরসিংদীতে অঞ্জন’স
নরসিংদীতে চালু হলো ফ্যাশন হাউস অঞ্জনসের নতুন শাখা। ১৯ জুলাই শহরের হেমেন্দ্র সাহার মোড়ে ইসলাম প্লাজায় এর উদ্বোধন করেন অঞ্জনসের পরিচালক শাহীন আহমেদ। এদিন এসেছিলেন অভিনয়শিল্পী মেহজাবিন।
সৌন্দর্যচর্চার আয়োজন
ত্বক ও চুলের যত্নে নানা প্যাকেজ দিচ্ছে ফারজানা শাকিল’স মেকওভার স্যালন। চাঁদরাত পর্যন্ত তাদের সব কটি শাখায় চলবে এসব।
নতুন দোকান
ঢাকার বনানীতে চালু নতুন পোশাকের দোকান রেলুসে। এখানে পাবেন সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, জিনসের প্যান্ট, টি-শার্ট ইত্যাদি।