ঈদে অনলাইনে হোটেল বুকিংয়ে ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোভাগো
জোভাগো

ঈদের ছুটিতে অনেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে যান। ঈদের সময় যাতে সহজে অনলাইনে বুকিং দিতে পারেন, এ জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে অনলাইন হোটেল প্ল্যাটফর্ম জোভাগো। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজার, বান্দরবান, সিলেট, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকার হোটেলগুলোয় ৭ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। জোভাগো প্ল্যাটফর্ম (www.Jovago.net) ব্যবহার করে হোটেল বুকিং দেওয়া যাবে। জোভাগো ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করেও অনলাইনে হোটেল বুকিং দেওয়া যাবে।