ঈদে আসুস পণ্যে বিশেষসুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড বিশ্বখ্যাত আসুস ব্র্যান্ডের ল্যাপটপ, ই পিসি এবং ডেস্কটপ পিসিতে থাকছে বিশেষ ঈদ অফার। এতে আসুস ব্র্যান্ডের যেকোনো মডেলের ল্যাপটপ ক্রয়ে ক্রেতাদের জন্য রয়েছে স্ক্র্যাচ কার্ড।স্ক্র্যাচ কার্ডে রয়েছে সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত ঈদ শপিং ভাউচার জিতে নেওয়ার সুযোগ। এ ছাড়া প্রতিটি আসুস ই পিসি এবং ডেস্কটপ পিসির সঙ্গে থাকছে ৩০০ টাকার ঈদ শপিং ভাউচার। এ অফার ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী গ্লোবাল ব্র্যান্ডসহ তাদের সব ডিলার ও রিসেলার প্রতিষ্ঠানগুলোতে চলবে। —বিজ্ঞপ্তি