ঈদে ইন্টেলের বিশেষ আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে ইন্টেলের বিশেষ ঈদ আয়োজন ‘ঈদের খুশি এখনো চলছে...’। ইন্টেল দ্বিতীয় প্রজন্ম কোর প্রসেসর-নির্ভর ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার কিনলে থাকছে ঈদ উপহার। এ সুযোগ থাকবে ৩ নভেম্বর পর্যন্ত। পুরস্কার হিসেবে প্রতিদিনই আছে ব্যাগ এবং প্রতি সপ্তাহে রয়েছে ১৪ দশমিক ১ মেগাপিক্সেল ডিজিটাল ক্যামেরা জেতার সুযোগ। এ ছাড়া বড় পুরস্কার হিসেবে থাকছে একটি ৩৭ ইঞ্চি এলসিডি টিভি। এ জন্য নির্ধারিত মডেলের ইন্টেল কোর প্রসেসরসহ কম্পিউটার কিনে অনলাইনে নিবন্ধন করতে হবে। ঠিকানা: www.intel/apac/eid। —বিজ্ঞপ্তি