ঈদে দিনে পাঁচটির বেশি এসএমএস নয়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের ঈদে মুঠোফোন থেকে পাঁচজনের অধিক বন্ধুকে এসএমএস পাঠাতে হয়তো পারছেন না ভারতের মুঠোফোন ব্যবহারকারীরা। কারণ, সরকারি নির্দেশে প্রতিদিন পাঁচটির বেশি এসএমএস পাঠানো যাবে না। ভারতের অধিকাংশ মোবাইল অপারেটর মোবাইল সাবস্ক্রাইবার বা ব্যবহারকারীদের ১৫ দিন ধরে দিনে পাঁচটির বেশি এসএমএস পাঠানোর সুযোগ দেবে না। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।ভারতের ইউনিয়ন টেলিকম বিভাগের নিরাপত্তা শাখা ১৭ আগস্ট থেকে দিনে পাঁচটির বেশি এসএমএস পাঠানো যাবে না বলে এক নির্দেশ জারি করেছে।এ নিয়ে ভারতের মোবাইল ব্যবহারকারীদের মন্তব্য হচ্ছে, ঈদ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনবিষয়ক এসএমএসের যন্ত্রণা থেকে মুক্তি দিতে কার্যকর পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।