ঈদে নতুন পণ্য নিয়ে স্যামসাংয়ের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাংয়ের পরিবেশক সম্মেলন
স্যামসাংয়ের পরিবেশক সম্মেলন

গ্রাহকদের কাছে নতুন পণ্য সহজে পৌঁছে দেওয়া ও ঈদের সময় ক্রেতাদের বিশেষ ছাড় সুবিধা দিতে স্যামসাং ও এর সহযোগীরা সম্প্রতি একটি সম্মেলন করেছে।
রাজধানীর গুলশানে স্যামসাং এক্সক্লুসিভ স্টোরে (এসইএস) আয়োজিত এই সম্মেলনের আয়োজন করেছিল স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ এবং স্যামসাং পণ্যের জাতীয় পরিবেশক ফেয়ার ডিস্ট্রিবিউশন।
স্যামসাংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকদের কাছে নতুন পণ্য পৌঁছে দিতে এই সহযোগীদের নিয়ে এই সম্মেলন আয়োজন করা হয়েছে। ঈদের সময় বিভিন্ন অফার ও গ্রাহক পর্যায়ে পণ্য সুবিধা নিয়ে এই সম্মেলনে আলোচনা হয়েছে।
আলোচনায় অংশ নেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার সি এস মুন, পরিচালক এস এইচ সং, হেড অফ মোবাইল হাসান মেহেদী ও ফেয়ার ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব।