ঈদে প্রযুক্তি পণ্যে ছাড় ও উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল ফিতর উপলক্ষে আসুসের ল্যাপটপ ও ই পিসি পণ্যে বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। এ কর্মসূচির আওতায় আসুস ব্র্যান্ডের যেকোনো মডেলের ল্যাপটপ কম্পিউটার কিনলে ৫০০ থেকে ১০ হাজার টাকার ঈদ শপিং ভাউচার এবং ই পিসি কিনলে৫০০ টাকার ঈদ শপিং ভাউচার পাওয়া যাবে। এই শপিং ভাউচার ব্যবহার করে ক্রেতারা বাংলার মেলা, কে ক্র্যাফট, রঙ, অ্যাড্রিয়ট, অহং, নন্দন সুপার শপ ও রস মিষ্টান্ন ভাণ্ডারের নির্দিষ্ট বিক্রয়কেন্দ্র থেকে কেনাকাটা করতে পারবেন। এই সুযোগ ৩১ আগস্ট পর্যন্ত দেশব্যাপী চলবে। —বিজ্ঞপ্তি