ঈদে সাশ্রয়ী দামে তোশিবার নতুন ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোশিবার নতুন স্যাটেলাইট সি৮০০-১০০৫ মডেলের ল্যাপটপ বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। ইনটেলের দ্বিতীয় প্রজন্মের সেলেরন প্রসেসর চালিত এ ল্যাপটপটিতে রয়েছে ২ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৫০০ গিগাবাইট সাটা হার্ডডিস্ক।১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লের ল্যাপটপটিতে আরও আছে ইনটেল ৪০০০ মডেলের গ্রাফিকস কার্ড, সুপার মাল্টি ডবল লেয়ার ডিভিডি রাইটার, স্টেরিও স্পিকার, এইচডিএমআই পোর্ট, ইউএসবি ৩.০ সুবিধা।বাংলাদেশে তোশিবার নতুন মডেলের এ ল্যাপটপটি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। ঈদ উপলক্ষে ৩০ আগস্ট পর্যন্ত এটি ২৯ হাজার টাকায় বিক্রি করবে প্রতিষ্ঠানটি।