ঈদে স্মার্টের বিভিন্ন পণ্যে ছাড় ও উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিগাবাইট মাদারবোর্ড কিনলে উপহার
গিগাবাইট মাদারবোর্ড কিনলে উপহার

ঈদ উপলক্ষে বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় দিচ্ছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। প্রতিষ্ঠানটির বিশেষ অফারের আওতায় রয়েছে গিগাবাইটের ৯ সিরিজের সব মডেলের সব মাদারবোর্ড।

গিগাবাইট মাদারবোর্ড কিনলে উপহার হিসেবে ফুটবল, স্নাইপার সিরিজের মাদারবোর্ডের সঙ্গে টি-শার্ট এবং ৬১ মাদারবোর্ড সঙ্গে একটি ওয়ালেট পাওয়া যাবে। অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটির কিনলে ওয়্যারলেস মাউস ও টি-শার্ট বিনা মূল্যে দেবে।

তোশিবা স্যাটেলাইট সি৪০ এএমডি ডুয়ালকোর ল্যাপটপের সঙ্গে এক হাজার টাকার গিফট ভাউচার ও এইচপি ল্যাপটপের প্রতিটি মডেলের সঙ্গে ৫০০ থেকে এক হাজার টাকার গিফট ভাউচার দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।