ঈদের অ্যাপ

ঈদের আনন্দ বাড়িয়ে দিতে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিও বন্ধু হতে পারে। স্মার্টফোনে ঈদের এসএমএস কিংবা মেহেদির ডিজাইন কিংবা মোবাইল ওয়ালপেপার পেতে অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন।
ঈদের আগে হাতে মেহেদি দেওয়ার শখ থাকে অনেকেরই। কিন্তু মেহেদির নকশা কেমন হবে? আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে যান। তারপর মেহেদি ডিজাইন অ্যাপস লিখে সার্চ দিন। অসংখ্য মেহেদি ডিজাইনের অ্যাপ্লিকেশন পাবেন। কীভাবে মেহেদি দেবেন সেটা শেখার জন্যও অ্যাপ্লিকেশন পাবেন। এই অ্যাপটির নাম ‘হাউ টু ডু মেহেদি’। এ ছাড়াও মেহেদি ডিজাইনের জন্য ‘মেহেদি ডিজাইনস’, ‘বেস্ট মেহেদি ডিজাইনস’, ‘২০১ ইউনিক মেহেদি ডিজাইন’, ‘ব্রাইডাল মেহেদি ডিজাইন’ অ্যাপ্লিকেশনও পাবেন। যেতে পারেন ‘ঈদ মেহেদি ডিজাইন ২০১৪’ ( https://play.google.com/store/apps/details?id=com.socialflasher.eidmehndidesigns ) অ্যাপটিতে।
ঈদের সময় শুধু মেহেদি নয়, আপনার অ্যান্ড্রয়েড ফোনটি রোমান্টিক এসএমএস খুঁজে পেতেও সাহায্য করবে। গুগল প্লে স্টোরে গিয়ে ‘ঈদ এসএমএস অ্যাপস’ সার্চ দিতে পারেন। এখানে আপনি অনেক অ্যাপ্লিকেশন পাবেন। ‘ঈদ মোবারক এসএমএস গ্রিটিংস’, ‘ঈদ মোবারক এসএমএস ২০১৪’ অ্যাপ্লিকেশন দুটি কাজে আসতে পারে।
যাঁরা ঈদে স্মার্টফোনের ওয়ালপেপারে পরিবর্তন আনতে চান তাঁরাও প্লে স্টোর থেকে পছন্দের ওয়ালপেপার নামানোর জন্য অ্যাপস ডাউনলোড করতে পারেন।
ঈদ লাইভ ওয়ালপেপার ( https://play.google.com/store/apps/details?id=com.shurjomukhi.eidwallpaper ) অ্যাপ্লিকেশনটি ভালো লাগতে পারে।