ঈদের আগে নতুন স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে এইচ৪০০ মডেলের একটি স্মার্টফোন বাজারে আনছে সিম্ফনি। এই স্মার্টফোনে সিম্ফনি যোগ করেছে আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি। বুধবার রাজধানীর একটি হোটেলে সিম্ফনি এইচ৪০০ স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দেন এডিসন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী রেজোয়ানুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা আশরাফুল হক, উপমহাব্যবস্থাপক জাহিদুল ইসলাম। কালো ও রুপালি রঙে ফোনটি ২০ জুন থেকে বাজারে পাওয়া যাবে।
ই-কমার্স ওয়েবসাইট www.pickaboo.com-এ অগ্রিম চাহিদা জানানো যাবে এই হ্যান্ডসেটটির। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো চালিত এই স্মার্টফোনে ৫ ইঞ্চি পর্দা, ২ গিগাবাইট র্যাম, সামনে ও পেছনে ৫ ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৩ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে। এর দাম ৯ হাজার ৯৯০ টাকা।