ঈদের আগে বেড়েছে ল্যাপটপের বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে রাজধানীর কম্পিউটার বাজারগুলোর অবস্থা বেশ জমজমাট। বেড়েছে ল্যাপটপ কম্পিউটার বিক্রির পরিমাণ। তবে ছোট আকারের নেটবুকের বাজারে কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছেন কয়েকজন বিক্রেতা। বিসিএস কম্পিউটার সিটির কম্পিউটার ভিলেজের পরিচালক তৌফিক এলাহী প্রথম আলোকে বলেন, ঈদের আগে ল্যাপটপ কম্পিউটারের চাহিদা বেড়েছে। গতকাল বুধবার রাজধানীর কয়েকটি প্রযুক্তি বাজার ঘুরে পাওয়া ল্যাপটপ ও নেটবুকের দাম নিচে দেওয়া হলো।

ল্যাপটপ
স্যামসাং: এনপি৩৫০ভি৪এক্স-এ০৭বিডি, ২.৫ গিহাহার্টজ (গি.হা.) কোর আইথ্রি প্রসেসর, ৫০০ গিগাবাইট (গি.বা.) হার্ডডিস্ক, ৩৭,৫০০ টাকা। এনপি৪৫০আর৪ভি-এক্স০২বিডি, ২.৫ গি.হা. কোর আইথ্রি প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৯,০০০ টাকা ও এনপি৩০০ই৪ভি ২.৫ গি.হা. কোরআইথ্রি প্রসেসর, ৭৫০ গি.বা. হার্ডডিস্ক, ৪০,৫০০ টাকা। এইচপি: ১৫-আর০৪৩টিইউ, কোর আইথ্রি ১.৯০ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৪,৫০০ টাকা। ২৪২জি১৩১১০এম, কোর আইথ্রি ২.৪০ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৭,০০০ টাকা। প্যাভিলিয়ন জি৬২৩১১টিইউ, ২.৬ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৪৯,০০০ টাকা। ডেল: ইনস্পায়রন এন৫৪১৮ কোর আইফাইভ ২.২০ গি.হা. প্রসেসর, ১ টেরাবাইট (টে.বা.) হার্ডডিস্ক, ৫২,০০০ টাকা। ইনস্পায়রন এন৩৫৪৩, কোর আইথ্রি ২.০ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৫,৫০০ টাকা। ইনস্পায়রন এন৩৪২১, কোর আইথ্রি ১.৮০ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩২,৮০০ এবং এন৪০৫০, কোর আইফাইভ ২.৪ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৫,৮০০ টাকা। আসুস: এক্স৪৫০সিএ ১.৮ গি.হা. কোর আইথ্রি প্রসেসর, ৭৫০ গি.বা. হার্ডডিস্ক, ৩৮,০০০ টাকা। এ৪৪এইচবি৯৬০, ২.২০ গি.হা. ডুয়াল কোর প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩১,৫০০ টাকা। এসার: অ্যাস্পায়ার ই৫-৪৭৩জি, ২.০ গি.হা. কোর আইথ্রি প্রসেসর, ৪ গি.বা. হার্ডডিস্ক, ৩৭,৫০০ টাকা। অ্যাস্পায়ার ই৫-৪৭১, ১.৭০ গি.হা. কোর আইথ্রি প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৩,২০০ টাকা। অ্যাস্পায়ার ভি৫-৪৩১, ১.৫ গি.হা. ডুয়াল কোর প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৩,৮০০ টাকা। অ্যাপল: ম্যাকবুক এয়ার, ১.৩ গি.হা. কোর আইফাইভ প্রসেসর, ১২৮ গি.বা. হার্ডডিস্ক, ৯৭,৫০০ টাকা। ম্যাকবুক প্রো ২.৫ গি.হা. কোর আইফাইভ প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ১,১৫,০০০ টাকা। লেনোভো: জি৪০৮০, ২.১০ গি.হা. কোর আইথ্রি প্রসেসর, ১ টে.বা. হার্ডডিস্ক, ৩৭,৭০০ টাকা। জি৪০০, ২.৪০ গি.হা. কোর আইথ্রি প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৬,০০০ টাকা। জি৪৮০, ২ গি.হা. কোর আইফাইভ, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৪৪,৫০০ টাকা। ফুজিৎসু: এলএইচ৫৩১বি৯৬০, ২.২ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩০,৫০০ টাকা। এলএইচ৫৩২ ২.৪ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৬,০০০ টাকা। তোশিবা: স্যাটেলাইট এল৮৪০ডি, ২.৫ গি.হা. কোর আইথ্রি প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৮,৫০০ ও স্যাটেলাইট বি৪০, ২.৪ গি.হা. কোর আইথ্রি প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৭,৫০০ টাকা। সনি: ভায়ো এসভিই১৪১২২সিভিবি, ২.৪০ গি.হা. কোর আইথ্রি প্রসেসর, ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ৫৬,৫০০ টাকা।

নেটবুক
স্যামসাং: অ্যাটম এন২১০০, ১.৬ গি.হা. প্রসেসর, ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ২১,০০০ টাকা। এইচপি: এইচপি মিনি ১১০৪১১৭টিইউ, ১.৬ গি.হা. প্রসেসর, ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ২৬,০০০ টাকা ও ১১০-৪১১২টিইউ, ১.৬০ গি.হা. প্রসেসর, ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ২৪,০০০ টাকা। এসার: অ্যাস্পায়ার ওয়ানডি২৭০, ১.৬০ গি.হা. প্রসেসর, ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ২৩,৬০০ টাকা। ওয়ান-৭২৫এএমডিসি৬০ ১.০ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ২৬,৩০০ টাকা। আসুস: এক্স২০০সিএ ইন্টেল সিডিসি ১০৭ইউ, ১.৫০ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ২৫,৫০০ টাকা। এক্স৪৫১সিএ সিডিসি ১০৭ইউ, ১.৫০ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ২৫,৭০০ টাকা।
সংগ্রহ: রাহিতুল ইসলাম