স্মার্টফোনের বাজারে ঈদের প্রভাব বেশ পড়েছে বলে জানান বিক্রেতারা।এ সময়টায় স্মার্টফোনের বিক্রি বেড়ে গেছে। আর গত এক মাসে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের দামও কমেছে। গতকাল শনিবার ঢাকার একাধিক বাজার থেকে সংগৃহীত স্মার্টফোন ও ট্যাবলেটের দাম নিচে দেওয়া হলো। স্মার্টফোন স্যামসাং: গ্যালাক্সি এস ফোর ৬৭,৫০০; গ্যালাক্সি নোট টু ৬৫,৫০০; গ্যালাক্সি এস ডুয়োস ১৮,৫০০; স্টার এস৫২৮২-৭,৯০০ ও গ্যালাক্সি মিউজিক ডুয়োস ১৫,৯০০। অ্যাপল: আইফোন ফাইভ ৫৮,০০০; আইফোন থ্রি ৩২,০০০ টাকা। নকিয়া: লুমিয়া-৯২০ ৪৬,৮৫০; লুমিয়া ৬২০ ২০,৮০০; লুমিয়া ৭২০ ২৩,৯৯৯ ও এন৯ ৫২,০০০ টাকা। সনি এরিকসন: এক্সপেরিয়া জেড ৫৪,৯০০; আইওন-৩০,৫০০; সোলা-১৮,৩০০; এসএল-২৯,০০০ ও এসিআরও এস-৩১,০০০ টাকা। ব্ল্যাকবেরি: জেট১০ ৫৫,০০০ ও জেট ৯৮০০ ৩৫,০০০ টাকা। সিম্ফোনি: ডব্লিউ২০ ৫,১৫০; ডব্লিউ৩০ ৬,২২৫; ডব্লিউ৬০ ৮,৩৯০; ডব্লিউ৭০ ৯,৮২৫ ও ডব্লিউ৯০ ১১,৯৯০ টাকা। ওয়ালটন: প্রিমো ৭,৪৯০; এফ ওয়ান ৮,৯৯০; জি টু ১১,৯৯০; জি থ্রি ১১,৯৯০ ও প্রিমো আর ওয়ান ১১,৯৯০ টাকা। ট্যাবলেটঅ্যাপল: আইপ্যাড মিনি ১৬জিবি ৩৮,০০০; ৬৪জিবি-৫৪,০০০; আইপ্যাড ফোর ৮জিবি ৩৯,০০০ ও আইপ্যাড ফোর ৬৪জিবি ৭২,০০০ টাকা। স্যামসাং: গ্যালাক্সি ট্যাব টু ৭.০ ৮জিবি ২৪,৫০০; ট্যাব টু ১০.১ ১৬জিবি ৩৩,৫০০; ট্যাব ১০১ ওয়াই-ফাই ৩২,০০০; গ্যালাক্সি ট্যাব টু জিটি পি৩১০০ ৩১,০০০ ও ট্যাব টু জিটি৫১০০ ৪২,০০০ টাকা। আসুস: নেক্সাস সেভেন ওয়াই-ফাই থ্রিজি ৩৬,০০০; টিএফ১০১জি নিভিডিয়া ৪৪,০০০ ও মেমোপ্যাড ১৫,০০০ টাকা। ফুজিৎসু: ট্যাব এম৫৩২ ৬০,৫০০ টাকা। সনি: এসজিপিটি থ্রি ৩৯,০০০; এসজিপি টু ৪৯,০০০ ও ট্যাবলেট পি-এসজিপিটি টু ৪৫,০০০ টাকা। লেনোভো: এ২-১০৭এ ১৯,০০০ টাকা। তোশিবা: এটি-১০০ ৪১,৫০০ টাকা। এরকোর্স: এরনোভা চাইল্ডপ্যাড-১২,৫০০; এরনোভা ৭সি জি৩-১৩,০০০; এরনোভা ৯জি২-১৭,০০০ টাকা।