ঈদের আনন্দে নেট ভাগাভাগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে পরিবার আর প্রিয় মানুষদের সান্নিধ্যে থেকে নিজেদের সুখ-দুঃখের পাশাপাশি ইন্টারনেটও যদি সবার সঙ্গে ভাগাভাগি করা যায় তাহলে মন্দ হয় না। অনেকেই বাড়িতে যাওয়ার সময় নিজের ল্যাপটপটা সঙ্গে করে নিয়ে গেছেন। এবার ঈদের ছুটির দিনগুলোতে মডেম বা অন্য কোনো মাধ্যমেই হোক, ইন্টারনেটে যুক্ত থাকার চেষ্টা করবেন অনেকেই। সেই একই ইন্টারনেট সংযোগটি পরিবারের অন্য সদস্যদের স্মার্টফোন, ট্যাবলেট আর ল্যাপটপের সঙ্গে ভাগাভাগি করে সবাই মিলে ব্যবহার করুন। আধুনিক সব ল্যাপটপেই তারহীন নেটওয়ার্ক কার্ড বা ওয়াই-ফাই সুবিধা থাকে। এ সুবিধাটি কাজে লাগিয়ে কাজটা করা যাবে সহজে।
ল্যাপটেপর ফাংশন বা Fn কি-র সঙ্গে তারহীন নেটওয়ার্ক কার্ডের বোতামটি চেপে ওয়াই-ফাই সুবিধাটি চালু করুন। এবার মডেম বা অন্য কোনো মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হোন। ডেস্কটপের নিচের দিকে টাস্কবারের ডান কোনায় থাকা নেটওয়ার্ক আইকনে ক্লিক করে Open Network and Sharing Center লিংকে ক্লিক করুন। এবার বাঁয়ের প্যানেল থেকে Manage wireless networks অপশনে ক্লিক করে ওপরের বার থেকে Add অপশনটি বাছাই করুন। সেখান থেকে Create an ad hoc network অপশনে ক্লিক করুন। তারপর নেক্সট চেপে নেটওয়ার্কের একটি নাম দিয়ে নিচে সিকিউরিটি কি-এর ঘরে সবাই সহজে মনে রাখতে পারবে এমন একটি পাসওয়ার্ড দিন। এর ঠিক নিচেই Save this network ঘরে টিক দিয়ে নেক্সট চাপুন। এবার বর্তমানে চালু থাকা ইন্টারনেট সংযোগটি এই নেটওয়ার্কের মাধ্যমে সবার সঙ্গে ভাগাভাগি করবেন কি না, তা জানতে চাইবে। সম্মতিসূচক অপশনে ক্লিক করে ধাপটি সম্পন্ন করুন। ব্যাস, তৈির হয়ে গেল নিজের বাড়িতে ল্যাপটপের মাধ্যমে ওয়াই–ফাই হটস্পট!
এখন অন্যদের স্মার্টফোন বা ল্যাপটপে ওয়াই–ফাই চালু করে স্ক্যান করুন। দেখবেন আপনার একটু আগে তৈরি করা নেটওয়ার্কটি দেখা যাচ্ছে। এই নেটওয়ার্কে যাঁরা সংযুক্ত হতে চান তাঁদের পাসওয়ার্ডটি সরবরাহ করতে হবে। এভাবে একটি মাত্র ইন্টারনেট সংযোগ সবাই মিলে ব্যবহার করুন।