ঈদের কাতার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ শেষ হয়েছে, তবে এর রেশ শেষ হয়নি। ঈদের নামাজের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। সেখানে ধনী-গরিব, বড়-ছোট কোনো ভেদাভেদ নেই। সবাই এক কাতারে! গণিত ইশকুলের পক্ষ থেকে আমাদের পড়ুয়াদের জন্য আমরা এমন একটি উপহারের ব্যবস্থা করেছি, যা সবাইকে এক কাতারে নিয়ে যাবে।তবে উপহারটা পাওয়ার জন্য একটি ছোট অঙ্ক করতে হবে। যেকোনো একটি সংখ্যা ঠিক করে নিন। ভগ্নাংশ নয়, পূর্ণ সংখ্যা। এবার আমার কাছ থেকে নেন ১২৩। অর্থাৎ আপনার সংখ্যার সঙ্গে ১২৩ যোগ করুন। এখন আবার আপনি শুরুতে যে সংখ্যাটি নিয়েছিলেন সেটি আবার যোগ করুন।ধরা যাক শুরুতে আপনি নিয়েছিলেন ৩৮। তাহলে আপনার এখন হবে ৩৮+১২৩+৩৮। বাহ! আপনি আপনার সংখ্যা দুইবার নিয়েছেন আর আমার কাছ থেকে নিলেন একবার!কী বললেন? আমি দিলে আরও নেবেন?বেশ। আমি আপনাকে দিলাম ৭৭। আবার যোগফলের সঙ্গে ৭৭ যোগ করুন।অনেক যোগ হয়েছে। এবার আমরা ভাগ আর বিয়োগ করি।প্রথম ২ দিয়ে ভাগ করুন। অর্থাৎ সর্বশেষ যোগফলকে ২ দিয়ে ভাগ করুন।এবার ভাগফল থেকে আপনি শুরুতে যা নিয়েছিলেন (উদাহরণের ৩৮) সেটি বাদ দিয়ে দেন!দিয়েছেন!গুড। প্রিয় পড়ুয়া, আপনাদের কারোরই শুরুর সংখ্যাটা গণিত ইশকুল জানে না, কিন্তু সর্বশেষ সংখ্যাটি জানে। জানে বলেই সে আশা করে আপনার ঈদের আনন্দ শতভাগ পূর্ণ হয়েছে।গণিত ইশকুল ডেস্ক